সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলের ঘরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শনিবার তিন যুবককে গ্রেফতার করল পুলিশ৷ শুক্রবার রাতে পাহাড়গঞ্জের একটি হোটেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার দেড় বছরের পুরনো প্রেমিকের বিরুদ্ধে৷
পুলিশের কাছে বয়ানে নিগৃহীতা জানিয়েছে, ঘটনার রাতে তার প্রেমিক দুই বন্ধুর সঙ্গে তার উপর পাশবিক নির্যাতন চালায়৷ পরে বয়ান পাল্টে ওই কিশোরী মোট সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে৷ সাতজনই তাকে ধর্ষণ করছে বলে অভিযোগ জানায় ওই নাবালিকা৷ অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ, বাকি চারজনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর৷
ঠিক কী হয়েছিল ঘটনার দিন রাতে? কিশোরীর বয়ান থেকে জানা যায়, শুক্রবার বিকেলে একসঙ্গে সিনেমা দেখার নাম করে অভিযুক্ত রেহান তাকে একটি হোটেলে নিয়ে যায়৷ সেখানে রেহান তার বন্ধুদেরও ডাকে৷ ওই কিশোরীকে মদ্যপান করতে জোর করা হয় বলে অভিযোগ৷ তারপর ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়! নিগৃহীতার মা পুলিশকে জানিয়েছেন, মেয়েকে রেহানের সঙ্গে মিশতে বারণ করেছিলেন তিনি৷ রেহানের এলাকার কুখ্যাতদের মধ্যে একজন৷ পুলিশ সূত্রে খবর, রেহানের বিরুদ্ধে এর আগেও ছিনতাই, চুরির মতো অভিযোগ উঠেছিল৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(এ) ধারায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ মূল অভিযুক্ত রেহানকে গ্রেফতার করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার