ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মেঘালয়ের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন তুরা থেকে ঘাসফুল শিবিরের টিকিটে নির্বাচনে লড়াই করবেন জেনিথ সাংমা। কে এই জেনিথ সাংমা?
মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি মুকুল সাংমার ভাই জেনিথ। তুরার তিনবারের বিধায়ক। ছিলেন মন্ত্রীও। এক দশকের বেশি সময় ওই এলাকার জনপ্রতিনিধি থাকার ফলে হাতের তালুর মতো এলাকাটি চেনেন জেনিথ। এলাকায় বেশ প্রভাবও রয়েছে বলে খবর। গত কয়েক দিন ধরেই প্রার্থী হিসেবে দলের অন্দরে তাঁর নাম নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার জেনিথ সাংমার নাম ঘোষণা করল জোড়াফুল শিবির। উল্লেখ্য, মেঘালয়ে আগেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তাই তৃণমূলকে একাই লড়াই করতে হবে।
[আরও পড়ুন: ১০০ দিনের টাকা থেকে কাটমানি! অভিযুক্ত উপপ্রধানের স্বামী]
মেঘালয়ে দুটি লোকসভা আসন-শিলং এবং তুরা। এর মধ্যে একটি আসনেই লড়াই করবে তৃণমূল। ইতিপূর্ব গত বিধানসভা ভোটেও উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে লড়াই করেছিল জোড়াফুল শিবির। তুরাতে প্রচার করতে হাজির হয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে খুব বেশি লাভ হয়নি তাতে। এবার লোকসভা কী হয়, সেদিকে নজর থাকবে সবার।
[আরও পড়ুন: নিজের গাড়ি নেই, পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরামের প্রচারে আসছে দুধ সাদা দামি গাড়ি]
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে ধুন্ধুমার, একমঞ্চে সজল-কুণাল-মদন!
-
প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি
-
শ্যালিকার কন্যাকে ‘ধর্ষণ’, প্রতিবাদে স্ত্রীকে খুন! যাবজ্জীবন সাজা শোনাল বসিরহাট আদালত
-
‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর
-
হাতে আর ৯ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কী অঙ্ক গিল-গম্ভীরের টিম ইন্ডিয়ার?