সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে রাজধানীতে আন্দোলনের মাত্রা বাড়িয়েছে তৃণমূল৷ গতকাল মোদির বাসভবনের সামনে অভিযান চালাতে চেয়েছিল তৃণমূল৷ সে সময় আটক করা হয় সাংসদদের৷ বৃহস্পতিবারও সে ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল৷ মোদির কার্যালয়ে অভিযান চালাতে গিয়ে ফের আটক হলেন তৃণমূল সাংসদরা৷
Trinamool MPs detained by Delhi Police outside PMO pic.twitter.com/SmWKMGgQOS
Advertisement— AITC (@AITCofficial) January 5, 2017
এদিন মোদির কার্যালয়ে অভিযান চালান তৃণমূল সাংসদরা৷ তাঁদের দাবি, নোটবন্দির প্রতিবাদেই চলছে এই অভিযান৷ যদিও দফতরে ঢোকার মুখে তাঁদের আটকায় পুলিশ৷ কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙেই এগোতে থাকেন সাংসদরা৷ তখনই তাঁদের বাধা দিয়ে আটক করা হয়৷ যদিও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করেছেন বলেই অভিযোগ করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ জানান, যদি আটকাতেই হত তাহলে মহিলা পুলিশ আনা উচিত ছিল৷ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা নেমে এসে মারধর করেন বলে দাবি তাঁর৷ একই অভিযোগ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারেরও৷ সাংসদ সুলতান আহমেদ জানান, নোটবন্দি করে দেশের মানুষকে ধোঁকা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাই তাঁদের এই আন্দোলন৷ এদিন সকল সাংসদদের মুখেই ছিল ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান৷
TMC leaders protest outside PMO: Protesters have been detained by Police #Delhi pic.twitter.com/xC8qwETB6N
— ANI (@ANI_news) January 5, 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার