Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Delhi High Court

২০০০-এর নোট বদলে বাধ্যতামূলক হোক পরিচয়পত্র, জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাই কোর্টে

বহাল নোট বদলের ঘোষিত নিয়ম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৩, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৩, ১২:২৩

options
link
২০০০-এর নোট বদলে বাধ্যতামূলক হোক পরিচয়পত্র, জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাই কোর্টে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার থেকে দেশজুড়ে বিভিন্ন ব্যাংকে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোট বদল করতে লাগছে না প্যান বা আধারের মতো পরিচয়পত্র। আরবিআই (RBI) এবং এসবিআইয়ের মতো ব্যাংকের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সোমবার ওই মামলা খারিজ করে দিল আদালত।

উল্লেখ্য, দেশের শীর্ষ ব্যাংকের নিয়ম মতো প্রাথমিক ভাবে ২০০০-এর নোট বদলের জন্য গ্রাহকের পরিচয়পত্র লাগছে না। এমনকী ব্যাংকে কোনও ফর্মপূরণও করতে হচ্ছে না নোট জমা দিতে ইচ্ছুকদের। একথা স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো একাধিক প্রতিষ্ঠান জানিয়েছিল। আরবিআইয়ের দাবি, গোটা প্রক্রিয়া যাতে করে সহজে এবং দ্রুত সম্পন্ন হয়, তার জন্যই পরিচয়পত্র ছাড়া নোট বদলের সিদ্ধান্ত। এর বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। আবেদনে অশ্বিনীর দাবি করেছিলেন, পরচয়পত্র ছাড়া নোট বদলের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক কাজ। এমনকী তা ভারতীয় সংবিধানের ১৪ নং অনুচ্ছেদকে লঙ্ঘন করছে।

Advertisement

[আরও পড়ুন: গেহলট-পাইলট দ্বন্দ্ব ঘোচানো লক্ষ্য, কর্নাটক মডেলে রাজস্থানেও বাজিমাত করতে চায় টিম খাড়গে]

আদালতে নিজের আবেদনে অশ্বিনী উপাধ্যায় উল্লেখ করেছিলেন, এমনভাবে নোট বদল হওয়া উচিত, যাতে কালো টাকা এবং অসামঞ্জস্যপূর্ণ সম্পদ চিহ্নিত করা যায়। পরিচয়পত্র ছাড়া যা সম্ভব নয়। আরও দাবি করেছেন, অধিকাংশ মূদ্রা হয় ব্যক্তিগত সিন্দুকে রয়েছে, নতুবা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, মাওবাদী, মাদক চোরাচালানকারী, খনি মাফিয়াদের মতো দুর্নীতিবাজদের কাছে মজুত রয়েছে”। অতএব, পরিচয়পত্র ছাড়া নোট বদল অবিলম্বে প্রত্যাহার করা উচিত। যদিও এদিন দিল্লি হাই কোর্ট ওই মামলা খারিজ করে দিল। ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব ঘোষণা মতোই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট বদল চলবে। লাগবে না পরিচয়পত্র।

[আরও পড়ুন: ময়ূর-পদ্মের অসামান্য মোটিফ! বাঙালি সংস্থার তৈরি গালিচা শোভা পাবে নতুন সংসদ ভবনে]

প্রসঙ্গত, এসবিআই-এর সার্কুলার অনুযায়ী কোনও ব্যক্তি যদি ২০ হাজার টাকা অবধি নোট বদল করেন, তবে পরিচয়পত্র এবং ব্যাংকের ফর্ম পূরণ করতে হবে না। ২০ হাজার মূল্যের বেশি ২০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা করতে গেলেই দিতে হবে পরিচয়পত্র এবং রিকুইজিশন স্লিপ। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টও পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে। অন্যদিকে ৫০ হাজার টাকার বেশি মূল্যের ২০০০ টাকার নোট জমা করলে প্যান কার্ড দিতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.