সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটের দায়ে বাজারে গিয়েছিলেন চাল আনতে। দু’মুঠো ভাত জোটাতে হবে, এইটুকুই মাথায় ছিল। তাই বুঝতে পারেননি চাতুরী। পা দিয়ে ফেললেন ফাঁদে। আর তাতেই ধর্ষণের শিকার হতে হল এক মহিলাকে।
[পাক সেনার মুণ্ডচ্ছেদে ইনাম ৫ কোটি টাকা, ঘোষণা মুসলিম সংগঠনের]
পুলিশ সূত্রে খবর, রবিবার বাজারে চাল কিনতে গিয়েছিলেন ৪৫ বছরের ওই গৃহবধূ। তিনি হায়দরাবাদের সনথনগরের বাসিন্দা। তাঁকে বাজারদরের থেকে অনেক কম দামে চাল পাইয়ে দেওয়ার কথা বলে লোভ দেখায় স্থানীয় এক দোকানদার। নির্যাতিতাকে চাল নিয়ে যেতে বাড়িতে ডেকে আনে অভিযুক্ত। অভাবের সংসারে কটা টাকা বাঁচলেই অনেক। এই ভেবেই ওই দোকানদারের সঙ্গে তার বাড়ি যান তিনি। সেখানে অপেক্ষা করছিল অশোকের কয়েকজন বন্ধু। পুলিশের সামনে দেওয়া বয়ানে নির্যাতিত জানান, তিনি যখন চাল দেখছিলেন তখন তাঁকে পেছন থেকে জাপটে ধরে অশোক। তার হাত, পা ধরে তাঁকে মাটিতে পেড়ে ফেলে অভিযুক্তের বন্ধুরা। ধর্ষণ করা হয় তাঁকে।
[মাও দমনে সুকমায় নামছে ২০০০ কোবরা কমান্ডো]
ইতিমধ্যে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনার পর থেকেই পলাতক অশোক-সহ অন্য অভিযুক্তরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মোবাইল টাওয়ারের সূত্র ধরে জানা গিয়েছে অভিযুক্ত লুকিয়ে রয়েছে কর্নাটকে। তার খোঁজে সে রাজ্যে একটি পুলিশ দলও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
[সুসন্তান লাভের গোপন রহস্য বাতলে দিচ্ছে আরএসএসের শাখা সংগঠন]
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি