সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার জনতা কারফিউ চলার মাঝে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির তরফে বেশিরভাগ জায়গাতেই লকডাউনের ঘোষণা করা হয়। এর প্রভাব পড়ল এবার শেয়ার বাজারে। সপ্তাহের প্রথমদিন বাজার খুলতেই প্রায় ১০ শতাংশ পতন হয় সেনসেক্সের।
এর ফলে সেনসেক্স (Sensex) এক ধাক্কায় ৩০ হাজারের ঘর থেকে ২৯৯২ পয়েন্ট কমে ২৬ হাজারে ৯২৪ পয়েন্টে পৌঁছে যায়। আর নিফটি ৮৪২.৪৫ পয়েন্ট কমে ৭,৯০৩ পয়েন্টে পৌঁছয়। এরপরই ৪৫ মিনিট জন্য বন্ধ রাখা হয় লেনদেন।
[আরও পড়ুন: সুস্থতার পরও মৃত্যু বিদেশি পর্যটকের! ভারতে করোনার বলি বেড়ে ৯ ]
ফের বাজারে খোলার পরেও রক্তক্ষরণ অব্যাহত থাকে। ২৬ হাজার ৯২৪ পয়েন্ট থেকে আরও প্রায় ২০০ পয়েন্ট কমে ২৬ হাজার ৭৬৬ পয়েন্ট পৌঁছয়। তবে একটু বাড়ে নিফটি, ৭ হাজার ৯০৩ পয়েন্ট থেকে ৭৯৪৫.৭০ পয়েন্টে পৌঁছয়।
[আরও পড়ুন: করোনা রুখতে কঠোর পদক্ষেপ, সোমবার থেকে একাধিক রাজ্যে লকডাউন]
শেয়ার বাজারের এই পরিস্থিতির পাশাপাশি রেকর্ড পরিমাণ পতন হল টাকার দামেও। সোমবার সকালে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৫.৬৯। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
Sensex down by 3149.86 points at 26,766.10; Nifty at 7,945.70 pic.twitter.com/TAcHCTFZ6L
— ANI (@ANI) March 23, 2020
সর্বশেষ খবর
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের