সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঞ্জিন নেই। তাও ট্রেন চলল। দিব্যি গড়গড়িয়ে। প্রায় তিরিশ কিলোমিটার যাওয়ার পর থামল সেই ট্রেন। ততক্ষণে ইঞ্জিনহীন ট্রেন চাপা দিয়েছে ছটা ছাগল আর বেশ কয়েকটা বাছুরকে। তবে কোনও মানুষের মৃত্যু হওয়ার বা আহত হওয়ার খবর মেলেনি। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের তানাকপুর স্টেশনে। ইঞ্জিন ছাড়াই ৮টি কোচ এদিন স্টেশন থেকে প্রায় তিরিশ কিলোমিটার গড়িয়ে যায়।
তানাকপুর ও মাঝোলা স্টেশনের মাঝে যে ৫০ কিমি রেললাইন, তা ব্রডগেজ। সেই রেললাইনের ওপরই কাজ চলছিল। যারা সেই কাজের বরাত পেয়েছিল, গাফিলতি তাদেরই বলে জানিয়েছে উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রাজেন্দ্র সিংয়ের।
যে তিরিশ কিমি রাস্তা গড়িয়ে এল আটটি কোচ, তারমধ্যে অন্তত ১২টি লেভেল ক্রসিং পড়ে। তবে লাইন বন্ধ থাকায় অন্য ট্রেনের যাতায়াত ছিল না। ফলে ট্রেন সংঘর্ষের মতো বড় দুর্ঘটনা ঘটেনি। যদিও প্রাণহানির আশঙ্কা এখানে ছিল। লোহার বারি কোনও বস্তুতে ধাক্কা খেয়ে কোচগুলির দৌড় থামে। খাতিম রেলস্টেশনের কাছে ইঞ্জিনবিহীন ৮টি কোচ দাঁড়িয়ে যায়। গোটা ঘটনায় কাদের গাফিলতি রয়েছে, সেবিষয়ে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছে রেল।
সর্বশেষ খবর
-
‘পরিকল্পিত শোষণ’, অধিকৃত কাশ্মীরে পাক বর্বরতায় ইসলামাবাদকে তোপ নয়াদিল্লির
-
জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, ‘বিচার হবে’ আশ্বাস শুভেন্দুর
-
মমতাকে ছাড়লেন মদনও! ঋতব্রতের পাশে বসে ‘কালীঘাট তৃণমূলে’র সব পদ থেকে ইস্তফা
-
বিতর্কে দাঁড়ি! রথে দলীয় পতাকা, রাজনৈতিক স্লোগানে ‘না’ বীরভূম বিজেপির
-
সব মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতে অভিষেক, কতগুলি মামলা রয়েছে? রাজ্যের জবাব চাইল হাই কোর্ট