প্রণব সরকার: জুন মাসের শেষের দিকে ত্রিপুরার জোটবিরোধী কংগ্রেস নেতারা যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে৷ রবিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানালেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি রতন চক্রবর্তী৷
প্রাক্তন কংগ্রেস নেতাদের দাবি, জুন মাসের শেষের দিকে ত্রিপুরা আসছেন তৃণমূলের শীর্ষনেতারা৷ সেখানেই যোগ দেবেন কংগ্রেস নেতারা৷ এ দিন বৈঠকে হাজির ছিলেন ত্রিপুরার প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মন, বিধায়ক আশিসকুমার সাহা, যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরি-সহ কংগ্রেসত্যাগী শীর্ষ নেতারা৷
ত্রিপুরাতে তৃণমূলের সংগঠন মজবুত করার বিষয়ে আলোচনা হয় মুকুল রায়ের সঙ্গে৷ রতন চক্রবর্তী বলেন, “কংগ্রেসের যে সমস্ত নেতা তৃণমূলে আসবেন, তাঁদের আমরা স্বাগত জানাতে প্রস্তুত৷ ত্রিপুরা থেকে সিপিএমকে হটানোর জন্য দলের শক্তিবৃদ্ধি করা হবে বলে মুকুলবাবু আশ্বাস দিয়েছেন৷ সিপিএমকে উৎখাতে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে৷ সেই কারণেই আগামী মাসে তৃণমূলের শীর্ষ নেতারা ত্রিপুরা আসছেন৷”
প্রাক্তন কংগ্রেস নেতারা জানিয়েছেন, ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করতেই আমরা তৃণমূলে যোগ দেব৷ বামেদের হটানোই মূল লক্ষ্য৷
সর্বশেষ খবর
-
‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…
-
দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
-
‘ভগবান সব দেখছেন, আপনাদের পাশে চাই’, পরকীয়া বিতর্কের মাঝে আকুতি গোবিন্দার
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২