সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মুম্বইয়ে আশ্রয় নিতে সাহায্য করছেন ভারতেরই প্রভাবশালী মানুষরা। দীর্ঘদিন ধরে ওঠা এই অভিযোগের ফের প্রমাণ পাওয়া গেল মুম্বই পুলিশের তদন্তে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তিন জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে মুম্বইয়ে বসবাস করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জেরা করে গ্রেপ্তার করা হয় দুই এজেন্টকে। ধৃতদের জেরা করে জানা যায়, ওই তিন জন বাংলাদেশি জাল নথিপত্র বানিয়ে মুম্বইয়ের সাকি নাকা (Saki Naka) এলাকায় বসবাস করছিল। ধৃত এজেন্টের মধ্যে একজনকে নাসিকের মালেগাঁও থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১৫৫টি আধার কার্ড, ৩৪টি পাসপোর্ট, ২৮ প্যান কার্ড, ৮টি রেশন কার্ড, ১৮৭ ব্যাংক ও পোস্টাল ডিপার্টমেন্টের পাসবুক, ১৯ রাবার স্টাম্প ও ২৯টি ভুয়ো স্কুল লিভিং সার্টিফিকেট পাওয়া গিয়েছে। তবে উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে সবথেকে চাঞ্চল্যকর বস্তুটি হল কয়েকটি লেটারহেড। যেগুলি আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম (AIMIM) -এর দু’জন বিধায়ক মুফতি মহম্মদ ইসমাইল ও শেখ আসিফ শেখ রশিদের। সূত্রের খবর, ওই দুই বিধায়ক ছাড়া ধৃতদের কাছ থেকে আর পাঁচজন বিধায়কের লেটারহেড উদ্ধার হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত তাঁদের নাম প্রকাশ করেনি পুলিশ।
[আরও পড়ুন: ‘গিলগিট-বালটিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান’, কড়া প্রতিক্রিয়া রাজনাথের]
এপ্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ওই লেটারহেডগুলি আসল না জাল তা এখনও প্রমাণ হয়নি। তাই এখনও পর্যন্ত এটা বলার সময় আসেনি যে ওই বিধায়করা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সাহায্য করেছেন। তবে তদন্ত চলছে। উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ওই বিধায়করা সমস্যায় পড়বেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ওই বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। গোটা দেশেই এই ধরনের চক্র সক্রিয় বলে অভিযোগ তাদের।
[আরও পড়ুন:‘রামবিলাসের মৃত্যুতে চিরাগের ভূমিকা সন্দেহজনক’, তদন্ত চেয়ে মোদিকে চিঠি জিতেন রাম মাঝির]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার
-
পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
-
পাকিস্তানে ভেঙে যাবে সরকার? ইমরান-বিলাওয়াল জোড়া ফলায় মহাসংকটে শাহবাজ!
-
‘ধনীদের কোটা নয়’, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন, আধাসেনা নামাল সরকার
-
রাতে ‘ভালো আছি’, সকালে দুঃখের স্ট্যাটাস দিয়ে চরম সিদ্ধান্ত বাংলার ‘বালিকা বধূ’র