সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অধিকাংশ অফিস বন্ধ করে দিল টুইটার (Twitter)। জানা গিয়েছে, দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুতেই আপাতত টুইটারের অফিস রয়েছে। টুইটার কেনার পর থেকেই খরচ কমাতে একাধিক পদক্ষেপ করেছেন এলন মাস্ক (Elon Musk)। তাই ভারতেও দপ্তর বন্ধ করার পথে হাঁটলেন বিশ্বের ধনীতম ব্যক্তি।
জানা গিয়েছে, টুইটারের তিনটি অফিস ছিল ভারতে। সেখানে অন্তত ২০০জন কর্মী চাকরি করতেন। কিন্তু গত বছর টুইটারের মালিকানা বদলের পরেই ছেঁটে ফেলা হয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মীকে। খরচ কমাতে বিশ্বজুড়েই অসংখ্য টুইটার কর্মীকে ছেঁটে ফেলেছেন মাস্ক। ভারতেও তার অন্যথা হয়নি। মাত্র কয়েকজনকে নিয়েই ভারতে কাজ চালাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি।
[আরও পড়ুন: শেষ বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন! সরকারি কর্মীদের জন্য নয়া ভাবনা কেন্দ্রের]
এহেন পরিস্থিতিতেই বৃহস্পতিবার আচমকাই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। তিনটি দপ্তরের মধ্যে দু’টিই বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai) অফিসের কর্মীদের বলা হয়েছে, আপাতত বাড়িতে বসেই তাঁরা কাজ করবেন। তবে পাকাপাকিভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি সংস্থার তরফে।
টুইটার কর্তা এলন মাস্কের মতে, ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না মাইক্রো ব্লগিং সাইটটি। যদিও একাধিক সমীক্ষার দাবি, আগামী দিনে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহু উন্নতির সুযোগ রয়েছে ভারতে। তবে মাস্কের মতে, ব্যবসায়িক দিক থেকে লাভ হচ্ছে না ভারতে। তাই খরচ কমাতে ভারতের অফিস বন্ধ করা হয়েছে। যদিও বেঙ্গালুরুতে এখনও টুইটারের অফিস চলছে। সেখানে মূলত ইঞ্জিনিয়াররাই কাজ করেন। সেই অফিসও বন্ধ হয়ে যেতে পারে বলেই শোনা গিয়েছে।
[আরও পড়ুন: সেবক মোড়ের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু কর্মীর]
সর্বশেষ খবর
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ