সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনায় ইতি টেনে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও ইস্তফা দেন তিনি। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগিক হতে দেখা যায় উদ্ধবকে।
এদিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে বৃহস্পতিবারই বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ‘মহা বিকাশ আগাড়ি’ সরকারকে। সকাল ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হবে। আস্থাভোট শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে বলে নির্দেশ দেয় আদালত। ফলে স্বভাবিকভাবেই আরও চাপের মুখে পড়ে যান উদ্ধব ঠাকরে।
I am satisfied that we have officially renamed Aurangabad to Sambhaji Nagar and Osmanabad to Dharashiv – the cities named by Balasaheb Thackeray: Maharashtra CM and Shiv Sena leader Uddhav Thackeray pic.twitter.com/3S6kQg3yne
— ANI (@ANI) June 29, 2022
এদিন বিদ্রোহী শিবির অর্থাৎ একনাথ শিণ্ডেদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন উদ্ধব। তিনি বলেন, “কার উপর রাগ আপনাদের। কোনও সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল?” উদ্ধব ঠাকরে আরও বলেন, “আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।
“I am resigning as the Chief Minister,” Maharashtra CM Uddhav Thackeray announces pic.twitter.com/RBDWHzchYx
— ANI (@ANI) June 29, 2022
উল্লেখ্য, সংখ্যাতত্ত্ব এই মুহূর্তে বলছে বিদ্রোহী বিধায়কদের সঙ্গ পেলে অনায়াসেই মহারাষ্ট্রের পরবর্তী সরকার গঠন করে ফেলতে পারবে বিজেপি। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে বৈঠকে বসেছেন বিজেপি বিধায়করা। যদিও শিব সেনার বিদ্রোহী শিবিরের বিধায়করা এখনও মুম্বই পৌঁছাননি।
%%SP_PROTECT_2%%
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা