নন্দিতা রায়, নয়াদিল্লি: উৎসবের মরশুম শেষে কোভিড (COVID-19) গ্রাফে স্বস্তি। কমেছে দৈনিক সংক্রমণ। তবে এখনও কয়েকটি রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। এই পরিস্থিতিতে আরও একবার বাংলার সরকারকে চিঠি পাঠালেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। বাংলার পাশাপাশি নাগাল্যান্ড, সিকিম, মহারাষ্ট্র, কেরল, গোয়া, মণিপুর, মেঘালয়, জম্মু ও কাশ্মীর, মিজোরাম, পাঞ্জাব, রাজস্থান এবং লাদাখ সরকারকেও চিঠি পাঠানো হয়েছে। কেন কোভিড পরীক্ষার হার কম, চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২২ নভেম্বর পর্যন্ত দৈনিক ৩৮ হাজার ৬০০ জনের কোভিড টেস্ট হয়েছে। তবে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত দৈনিক ৬৭ হাজার ৬৪৪ জনের করোনা পরীক্ষা হয়েছিল। গত এক মাসে কলকাতা-সহ দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়িতে পজিটিভিটি রেট ২ শতাংশেরও বেশি। আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে করোনা পরীক্ষা কমেছে অনেকটাই। বর্তমানে বাংলায় পজিটিভিটি রেট ২.১ শতাংশ। তা যথেষ্ট উদ্বেগজনক বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

[আরও পড়ুন: গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিল ISIS Kashmir, পুলিশের দ্বারস্থ বিজেপি সাংসদ]
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭২০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ২১১ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মেলে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৭১। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৫০ ও ৫৭ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন।
একদিনে ভাইরাসের বলি ১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। পাশাপাশি করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৪১ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। টিকাকরণের (Corona Vaccination) পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও।
[আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা