সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। মাঝেমাঝেই সহবাস করতেন তাঁরা। তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। যা একেবারেই পছন্দ হয়নি যুবকের। অভিযোগ, এর পরেই বিবাহিত প্রেমিকাকে পাথর দিয়ে থেঁতলে খুন করেছেন প্রেমিক। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক এবং তাঁর চার সঙ্গীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ।
ঘটনাটি যোগীরাজ্যের মিরাট জেলার। মৃত তরুণীর নাম রমবিরি। ২০১৫ সালে বিনোদ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। যদিও বছর খানেক পরেই স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসেন তিনি। কিছুদিন পর আদেশ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। মাঝেমাঝে তার সঙ্গে সহবাসও করতেন। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তাই প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। যদিও আদেশ বিয়েতে রাজি ছিলেন না। এর পরেই চার বন্ধুর সঙ্গে মিলে রমবিরিকে খুনের ছক কষেন তিনি।
[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, পা ধুইয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের