আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে আচমকা অজ্ঞান হয়ে যান তিনি। সূত্রের খবর, তাঁর শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় জ্ঞান হারান অজয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাজনৈতিক বৈরিতা ভুলে তাঁর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীও প্রত্যাশিতভাবেই তাঁর আরোগ্য কামনা করেছেন।
অজয় রাই উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতা। এই মুহূর্তে রাজ্য সভাপতি। ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করেন। অপ্রত্যাশিতভাবে নরেন্দ্র মোদিকে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন তিনি। একটা সময় এগিয়েও যান। শেষ পর্যন্ত অবশ্য ১ লক্ষ ৫২ হাজার ভোটে হারতে হয়। তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে ৪ লক্ষ ৬০ হাজার ভোট পাওয়াটাও চাট্টিখানিক কথা নয়। তারপর থেকে কংগ্রেসে গুরুত্ব বেড়েছে অজয়ের।
আরও পড়ুন:
শুক্রবার থেকে তিনি হাসপাতালে ভর্তি। তবে এখন পরিস্থিতি স্থিতিশীল। উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অংশু অবস্থি বলেন, “শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয় অজয় রাইকে। তাঁর সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। তার জেরে লখনউয়ে নিজের বাড়িতে অজ্ঞান হয়ে যান তিনি। তার আগে সারা দিন দলীয় কাজকর্মে ব্যস্ত ছিলেন।” হাসপাতাল সূত্রের খবর, অজয় এখনও পুরোপুরি বিপম্মুক্ত নন। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করেছেন।
অজয়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর আরোগ্য কামনা করেছেন খোদ প্রধানমন্ত্রী। নিজের রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাইয়ের অসুস্থতার খবর পেয়েছি। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীও অজয় রাইয়ের আরোগ্য কামনা করেছেন। তিনি বলছেন, “আশা করি অজয় রাই দ্রুত সুস্থ ও স্বাভাবিক হয়ে পূর্ণ শক্তি দিয়ে জনসেবায় নিয়োজিত হবেন।”
उत्तर प्रदेश कांग्रेस कमेटी के अध्यक्ष अजय राय जी के अस्वस्थ होने के समाचार से चिंतित हूं।
उनके शीघ्र स्वास्थ्य लाभ की कामना करता हूं। आशा है कि वो जल्द से जल्द स्वस्थ हों और फिर से पूरी शक्ति के साथ जन सेवा में सक्रिय हों।
— Rahul Gandhi (@RahulGandhi) May 2, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের