সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী আদিত্যনাথের রাজত্বে যখন সবসময় সতর্ক উত্তরপ্রদেশের পুলিশ ও নিরাপত্তারক্ষীরা, তখন মুখ্যমন্ত্রীর চোখের আড়ালে ঘটল একটি নির্মম ঘটনা। ৭০ বছরের এক বৃদ্ধাকে নিজের বাড়ি থেকে রীতিমতো পাঁজাকোলা করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এলেন দুই মহিলা পুলিশ কর্মী। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
[সুকমায় শহিদের পরিবারকে ক্ষতিপূরণ, বাউন্স করল সরকারি চেক]
গত ১৫ বছর ধরে আমরোহার একটি বাড়ির নিচের তলায় ভাড়া থাকতেন শায়রা বানো নামের ওই প্রৌঢ়া। সেখান থেকেই বের করে আনা হয় তাঁকে। ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে, সবুজ চুরিদার পরিহিতা ওই বৃদ্ধার সঙ্গে কেমন অমানবিক আচরণ করছেন দুই মহিলা পুলিশ কর্মী। কোনও অনুমতি ছাড়াই জোর করে ঘরে ঢুকে পড়েন পুলিশ কর্মীরা। আচমকা এমন দৃশ্যে ঘাবড়ে গিয়ে কাঁদতে থাকে ঘরে উপস্থিত শিশুরা। কিন্তু তার মধ্যেই ‘তোলো, তোলো’ রব তুলে বৃদ্ধাকে পাঁজাকোলা করে পুলিশ। স্থানীয়রা তখন নির্বাক দর্শক। এমন নক্ক্যারজনক ঘটনার কেউ কোনও প্রতিবাদ করেননি। উল্টে গোটা বিষয়টি ভিডিও করেন অনেকে। টানতে টানতে নিয়ে তাঁকে একটি অটোয় তোলা হয়।
[চরম লজ্জা! শহিদ সেনা অফিসার উমরের শেষযাত্রায় পাথর ছুড়ল কাশ্মীরি যুবকরা]
কিন্তু কেন পুলিশ এমন ঘটনা ঘটালেন? জানা গিয়েছে, ওই বাড়ির মালিক সুধীর সিংঘল প্রৌঢ়ার ছেলে শৌকিন আলিকে একাধিকবার বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু সেসব কথা কানে নেননি তাঁরা। আদালতের কাছেও আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর আবেদন খারিজ করে দেওয়াতেই পুলিশ ডেকে জোর জবরদস্তি বৃদ্ধাকে বের করার ব্যবস্থা করেন তিনি। পুলিশের সিনিয়র আধিকারিক সন্তোষ কুমার মিশ্র জানান, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি