Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Uttar Pradesh

চলন্ত বাইকে আলিঙ্গনরত যুগল! ভিডিও ভাইরাল হতেই কড়া জরিমানার মুখে যুবক

তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১০:৫৫

options
link
চলন্ত বাইকে আলিঙ্গনরত যুগল! ভিডিও ভাইরাল হতেই কড়া জরিমানার মুখে যুবক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কে চলছে বাইক। আর সেই ছুটন্ত বাইকে সওয়ারি তরুণী আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছ বাইক চালক প্রেমিককে! এবং সেটাও সামনে থেকে! যোগীরাজ্যের এক যুগলের এমনই ‘কীর্তি’ ভাইরাল হয়েছিল সম্প্রতি। এবার কড়া জরিমানার মুখে পড়লেন সেই বাইক চালক যুবা। তাঁকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরের। সম্প্রতি সেখানেই দেখা মিলেছিল ওই আলিঙ্গনরত যুগলের। তাঁদের রোমান্সের সাক্ষী থাকা এক গাড়ির যাত্রী নিজের মোবাইলে তুলে নেন দৃশ্যটি। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, রাস্তায় কি এমন কিছু করা উচিত যা অচিরেই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা! অবশেষে ৮ হাজার টাকা জরিমানার মুখে বাইক চালক। এছাড়াও তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই যুগলের কারও মাথাতে হেলমেটেরও বালাই ছিল না।

Advertisement

[আরও পড়ুন: হামাসকে হটিয়ে ইজরায়েলের দখলে গাজা! মৃতের সংখ্যা ৩ হাজার পার]

গত মাসে এমনই ঘটনার সাক্ষী হয়েছিল রাজস্থানের (Rajasthan ) জয়পুর (Jaipur) শহরও। সেখানে বিপদের পরোয়া না করেই চলন্ত বাইকেই চুম্বনে রত হন এক যুগল। বেশ কিছুক্ষণ চলে চুম্বনপর্ব। বাইকও চলতে থাকে ওভাবেই। পিছনের গাড়ি থেকে কেউ বা কারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বিদেশি মদতে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, নিউজক্লিক কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.