Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
UP Accident

উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু, আহত ৩, শোকপ্রকাশ মোদি-যোগীর

মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২২, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২২, ১৩:২৬

options
link
উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু, আহত ৩, শোকপ্রকাশ মোদি-যোগীর zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা যাত্রী বোঝাই জিপের। মৃত্যু ৮ যাত্রীর। আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে (Siddharthnagar)। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ জন যাত্রী। ২৮ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে জিপটি। সঙ্গে সঙ্গে সেটি দুমরে-মুচড়ে যায়। দ্রুত স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু স্থানীয়দের তৎপরতা সত্ত্বেও হতাহত এড়ানো যায়নি। দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়িটির ৮ যাত্রীর। বাকি ৩ জন আহত হন।

[আরও পড়ুন: জ্বালানি শুল্ক কমানোর পরই বিরোধী রাজ্যগুলিকে নিশানা কেন্দ্রের, VAT কমাল কেরল, রাজস্থানও]

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত গতি থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: তামিলনাড়ুতে হদিশ করোনার নয়া ভ্যারিয়েন্টের, দেশে একদিনে অনেকটা বাড়ল মৃতের সংখ্যা]

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দু’ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.