সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বোধহয় কয়েকদিন। প্রতিটি সরকারি স্কুলে যোগশিক্ষা আবশ্যক করতে চলেছে যোগী-সরকার। ইতিমধ্যেই আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু যোগশিক্ষাই নয়, প্রতিটি স্কুলে সেলফ ডিফেন্স ট্রেনিংও চালু করতে চায় সরকার। ছাত্রীদের জন্য এই বিশেষ ট্রেনিং সেশন। রাজ্যের প্রতিটি মেয়েকে আত্মরক্ষায় সক্ষম করে তোলাই এই সরকারের মূল উদ্দেশ্য, বলছেন সরকারি আধিকারিকরা।
[অনেকেই নিজেকে সৎ বলে দাবি করেন, করণকে কটাক্ষ কাজলের]
শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। সেখানেই এইসব বিষয়ে জোর দেওয়ার কথা বলা হয়। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি স্কুলে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা কার্যক্রম’ ও ‘যোগ শিক্ষা কার্যক্রম’ চালু করা হবে। সরকারি স্কুলগুলিতে এই কার্যক্রম চালু করা হবে।
[সিরিয়ায় রাসায়নিক হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা]
উত্তরপ্রদেশের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেন রাজ্যের পঠনপাঠন ব্যবস্থা চালানো হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন আদিত্যনাথ।
সর্বশেষ খবর
-
‘মুক্তোমনা হও তবে…’, কেতন হত্যাকাণ্ডের পর তরুণপ্রজন্মকে সতর্কবাণী কঙ্গনার
-
‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!
-
ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দানিশের, কী বলছেন সুইটি?
-
কাল থেকে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! আচমকা কেন এমন নির্দেশিকা কলকাতা পুলিশের?
-
আইসিসি হল অফ ফেমে সৌরভ, ‘পার্টনার’কে আবেগঘন বার্তা শচীনের