সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি হাতাতে নির্মম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। ধারাল অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। হত্যার পর দেহ টুকরো করে সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে আসেন যুবক। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুরলিধর গুপ্ত (৬২)। তাঁকে খুনে অভিযুক্ত বড় ছেলে সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স। ছোট ছেলের নামে প্রশান্ত। শনিবার রাতে এই ঘটনাটি তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে ঘটেছে। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি প্রিন্স বাবার সমস্ত সম্পত্তি হাতানোর মতলব করেছিলেন। এই নিয়ে ঝামেলা চলছিল পরিবারে। অভিযোগ, শনিবার রাতে বাড়িতে মুরলিধর একা ছিলেন। সেই সময় বচসা চলাকালীন ধারাল অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুন করেন প্রিন্স। এর পর দেহ টুকরো করে সুটকেসে ভরে এলাকার নির্জন রাস্তার ধারে ফেলে দেন।
[আরও পড়ুন: ‘ভারতের চেয়ে চিনকে বেশি ভালবাসে সিপিএম’, বিজয়নকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর]
রবিবার অভিযুক্তের ভাই প্রশান্ত গুপ্ত থানায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মুরলিধরের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। প্রশান্ত পুলিশকে জানিয়েছে, রাতে প্রিন্স স্কুটার নিয়ে বেরোনোয় সন্দেহ হয়। এর পর খেয়াল করেন রক্তে ভেসে যাচ্ছে বাবার ঘর। পুলিশি জেরায় বাবাকে হত্যার কথা স্বীকার করেছে প্রিন্স। তাঁর বিরুদ্ধ হত্যা-সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।
[আরও পড়ুন: হিন্দিভাষীদের দাবিয়ে রাখার নিদান তামিলনাড়ুর নেতার! ‘ঘৃণাভাষণে’ মামলা দায়ের পুলিশের]
সর্বশেষ খবর
-
ক্ষোভপ্রকাশে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারকে শাস্তি আইসিসির, কেন ‘লঘু দণ্ড’ দিয়ে ছাড় যশস্বীকে?
-
দালাল চক্রের মাধ্যমে রক্ত পাচার! পাঁশকুড়ায় দুর্নীতি দমন শাখার জালে ৩ ল্যাব টেকনিশিয়ান
-
গেরুয়া জার্সির ‘অভিষেকে’ই বিশ্বকাপে ব্যর্থতা! ‘ছেলেখেলা হচ্ছে’, তোপ অলিম্পিক পদকজয়ীর
-
পর্দায় নগ্ন, ‘টক্সিক’ হয়ে জুটেছে ‘অ্যানিম্যাল’ তকমা, কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে সেই যশই কেন কেঁদে ফেলেন?
-
চিনির পর পিঁয়াজ কিনতেও চোখে জল! সমস্যা সমাধানে ‘কান্দা এক্সপ্রেস’ চালু করছে মোদি সরকার