সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে শৌচকর্ম সারার সময় যৌনাঙ্গ দিয়ে শরীরে ঢুকেছে সাপ! আর তাই পেটে ব্যথা। যুবকের আজব দাবিতে হতচকিত চিকিৎসকেরা। চোখ কপালে ওঠার জোগাড় তাঁদের।
ঠিক কী হয়েছে? মহেন্দ্র নামে ওই যুবক উত্তরপ্রদেশের দেহাত কোতয়ালির বানিয়ানি পুরওয়া গ্রামের বাসিন্দা। গত সোমবার অন্যান্য দিনের মতো মাঠে শৌচকর্ম সারতে যান। বাড়ি ফিরে আসার পর রাত থেকে পেটে ব্যথা শুরু হয় বলেই দাবি যুবকের। যন্ত্রণা সহ্য করতে না পেরে হরদোই মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে যান। চিকিৎসকদের সমস্যার কথা জানান।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]
পেটে ব্যথার সম্ভাব্য কারণও উল্লেখ করেন। যুবক জানান, শৌচকর্ম করার সময় একটি কালো সাপ তাঁকে কামড়ে দেয়। শুধু তাই নয়, যৌনাঙ্গ দিয়ে শরীরের ভিতরে ঢুকে পড়েছে আস্ত সাপ। যুবকের দাবি শুনে চিকিৎসকদের চোখ কপালে ওঠার জোগাড়। এমনও হতে পারে, একে অপর ফিসফিসিয়ে সেই প্রশ্নই করতে থাকেন।
পেটে ব্যথার আসল কারণ খুঁজতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে অবশ্য এমন কিছুই ধরা পড়েনি। যুবকের শরীরে তেমন কোনও অস্বাভাবিকতাও লক্ষ্য করা যায়নি। চিকিৎসক জানান, অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে ওই যুবকের পেটে ব্যথা হয়। তবে যুবক কেন এমন দাবি করলেন, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ভুয়ো ওয়েবসাইট তৈরি করে জালিয়াতি কুন্তলদের! রহস্যভেদে গুগলের দ্বারস্থ CBI]
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের