সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরই ধর্ষণ, শ্লীলতাহানি, ইভ-টিজিংয়ের মতো অপরাধ কমাতে অ্যান্টি রোমিও স্কোয়াডকে রাস্তায় নামিয়েছিলেন যোগী আদিত্যনাথ। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। বহুক্ষেত্রেই নারী সুরক্ষার নামে অকারণে সাধারণ মানুষকে হেনস্তার করার অভিযোগ উঠে এই অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যদের বিরুদ্ধে। এরপরই অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আর এবার উত্তপ্রদেশের রাস্তায় দেখা যাবে এই প্রশিক্ষিত অ্যান্টি রোমিও স্কোয়াডকে।
[সংখ্যালঘুদের জন্য খরচে এখনও পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে উত্তরপ্রদেশ?]
উত্তরপ্রদেশের পালাবদলের পর, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসাধনে বদ্ধপরিকর হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধর্ষণ, শ্লীলতাহানি, ইভ-টিজিংয়ের মতো অপরাধ রুখতে চালু হয়েছিল ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। এই অ্যান্টি রোমিও স্কোয়াডে দাপটে মাত্র দুইদিনেই ধরা পড়েছিল ৮০০ ‘রোমিও’ । কিন্তু, যোগীর এই অ্যান্টি রোমিও স্কোয়াডের বিরুদ্ধে অকারণে সাধারণ মানুষকে বিব্রত করা, যখন-তখন পার্কে ঢুকে যুগলদের হেনস্তার করার মতো নানা অভিযোগ ওঠেছিল। প্রকাশ্যে রাস্তায় ছেলে মেয়েদের দেখলে, অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যরা নীতিবাক্য শেখাতেও শুরু করেছিলেন বলে অভিযোগ। এই অ্যান্টি রোমিও স্কোয়াডকে কড়া নিয়মের আওতায় আনার সিদ্ধান্ত নেয় যোগী আদিত্যনাথের সরকার। ব্যবস্থা করা হয় প্রশিক্ষণেরও। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে এই অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যদের ব্যবহারগত, আইনি ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি জানিয়েছেন, এখন থেকে শুধুমাত্র সতর্কভাবে পরিস্থিতির ওপর নজর রাখবে স্কোয়াডের সদস্যরা। কেউ মহিলাদের হেনস্থা করছে কিনা, সে দিকে লক্ষ্য রাখবে। সেভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৭৫টি জেলার মধ্যে ৩০টি জেলাতে প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে আর কোনও ‘রোমি’ বিরুদ্ধে তদন্ত করতে বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবেন না অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যরা। শাস্তিও দেওয়া যাবে না। অভিযুক্তদের শুধুমাত্র সতর্ক করে করবেন তাঁরা । প্রয়োজন পড়লে আটক করবেন।
[এ যেন ‘ধুম’ সিনেমার দৃশ্য! পুলিশের বাইক চুরি করে ‘হিরোগিরি’ মদ্যপ ব্যক্তির]
প্রসঙ্গত, ২০০২ সালে উত্তরপ্রদেশের হিন্দু যুবা বাহিনীর সদস্যদের নিয়ে প্রথম এই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছিলেন যোগী আদিত্যনাথই। পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর, উত্তরপ্রদেশের পুলিশ বাহিনীতেও এই অ্যান্টি রোমিও স্কোয়াড চালু করেন তিনি।
সর্বশেষ খবর
-
‘পরিকল্পিত শোষণ’, অধিকৃত কাশ্মীরে পাক বর্বরতায় ইসলামাবাদকে তোপ নয়াদিল্লির
-
জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, ‘বিচার হবে’ আশ্বাস শুভেন্দুর
-
মমতাকে ছাড়লেন মদনও! ঋতব্রতের পাশে বসে ‘কালীঘাট তৃণমূলে’র সব পদ থেকে ইস্তফা
-
বিতর্কে দাঁড়ি! রথে দলীয় পতাকা, রাজনৈতিক স্লোগানে ‘না’ বীরভূম বিজেপির
-
সব মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতে অভিষেক, কতগুলি মামলা রয়েছে? রাজ্যের জবাব চাইল হাই কোর্ট