সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে বিয়ে বাড়ি যেতে বারণ করেছিলেন, যদিও সেকথা শোনেননি তিনি। এরপর মেজাজ হারিয়ে ৮০ বার ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মাকে খুন করলেন ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল রাজস্থান (Rajasthan)। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। মৃতার নাম মঞ্জু (৪৬)। অভিযুক্ত ২৫ বছর বয়সি ছেলে সুনীল। তিনি কম্পিউটার প্রশিক্ষণ নিলেও বর্তমানে বেকার। সুনীলের বাবা শংকর পেশায় কৃষক। খুনের ঘটনার সময় বাড়ি ছিলেন না শংকর। একটি বিয়েতে যোগ দেবেন বলে ভাইয়ের বাড়িতে বলে যাবেন স্থির করেছিলেন মঞ্জু। যদিও সেখানে যেতে বারণ করেন সুনীল। মঞ্জু সেকথা শোনেননি। ব্যাগপত্র গুছিয়ে তৈরি হচ্ছিলেন। প্রথম দফায় মায়ের সঙ্গে তুমুল বচসা হয় ছেলের।
[আরও পড়ুন: ৬ মাস অপেক্ষা না করেই হতে পারে ডিভোর্স! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]
অভিযোগ, মা কিছুতেই কথা না শোনায় মেজাজ হারিয়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে ৮০ বার কোপান ছেলে সুনীল। খুনের পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। যদিও পড়ে পুলিশের হাতে ধরা পড়ে যান যুবক। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সবিস্তারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: বিয়েবাড়ির ফুটন্ত রসম ভরতি পাত্রে পড়লেন হুমড়ি খেয়ে, দগ্ধ হয়ে মৃত্যু ক্যাটারিং কর্মীর]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া