Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Kanpur

মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা! কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৭:২০

options
link
মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা! কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের zoom
ছড়িয়ে পড়েছে ভিডিওটির ক্লিপিং।
Advertisement

সম্পর্কে তাঁরা জামাই-শাশুড়ি। কিন্তু সেই সম্পর্ককে অতিক্রম করে কখন যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে টের পাননি কেউ। দীর্ঘদিনের সেই প্রেমকে স্বীকৃতি দিতেই নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তাঁরা। এমনই এক ঘটনায় চাঞ্চল্য কানপুরে।

অনলাইনে ছড়িয়েছে ভিডিও। ভাইরালও হয়ে গিয়েছে সেই ক্লিপ। সেখানে দু’জনকে দেখা যাচ্ছে গলায় মালা পরিহিত অবস্থায়। হাতে ধরা বিয়ের শংসাপত্র। স্বাভাবিক ভাবেই সেই ভিডিও দেখে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কারও মতে, এটা নেহাতই ওই যুগলের ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার অনেকেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের সম্পর্কের অন্তর্গত প্রকৃতি নিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এখনও পর্যন্ত ওই পরিবারের কোনও সদস্যই মুখ খোলেননি। এমনকী, কোনও অভিযোগই দায়ের করা হয়নি। তবু ভিডিওটি অনলাইনে বিয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কানপুরের আকবরপুর এলাকায় থাকতেন ওই যুগল। স্থানীয়রা দাবি করছেন, দীর্ঘ সময় ধরেই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। এমনকী, তাঁরা কখন কোথায় বিয়ে করেছেন সেটাও অজানা। কেবল এইটুকু জানা গিয়েছে, নিজের স্ত্রীকে আগেই ডিভোর্স দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপরই তিনি শাশুড়ির সঙ্গে আলাদা সংসার পাতার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে, কারও তরফে এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। এছাড়া পুলিশ-প্রশাসনের তরফে কোনও ধরনের বিবৃতি জারি করা হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.