সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে প্রকাশ্যে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করলেন যুবক। পরে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হলেন অভিযুক্ত। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিলহোরের রানা গ্রামের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুন ও রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরেশ আলিয়াস করণ (২৬) নামের যুবক প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ২১ বছর বয়সি শান্নো কাশ্যপকে। যদিও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ডিসিপি বিজয় ধুল জানান, গ্রামের বাইরে ফ্লাইওভারের কাছে রাস্তায় হত্যাকাণ্ড ঘটে। জামাইবাবু সানোজ কাশ্যপ, ভাইপো রাজের সঙ্গে এক বাইকে ছিলেন শান্নো। আচমকা বাইকের সামনে দাঁড়িয়ে পথ আটকান সুরেশ। সানোজ ও রাজ কিছু বোঝার আগেই শান্নোকে কুড়ুল দিয়ে কোপাতে শুরু করেন তিনি। হাত, গলা ও মাথায় ছুরি ও কুড়ুলের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্নোর।
[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]
ঘণ্টা খানেক বাদে অপরাধস্থল থেকে ১০ কিমি দূরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সুরেশকে। তাঁকে লালা লাজপত রাই হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান, বিষ খেয়েছেন সুরেশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই তরুণীকে হত্যা করেন যুবক। পরে নিজেও আত্মঘাতী হন।
[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?