সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধ্যায় ‘হ্যাক’ হয়েছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট৷ আর সেই ঘটনার পর ১২ ঘন্টা কাটতে না কাটতেই এবার হ্যাক হল জাতীয় কংগ্রেসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টটি৷ বৃহস্পতিবার সকালে দলীয় হ্যান্ডেলটি ‘হ্যাকড’ হওয়ার খবর জানায় সংবাদসংস্থা এএনআই৷ হ্যাকাররা হুমকি দিয়েছে, এখানেই শেষ নয়৷ ভবিষ্যতে তারা প্রত্যেক কংগ্রেস নেতার ই-মেল ও সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইল হ্যাক করবে৷ আজ সংসদে বিরোধীরা রাহুল গান্ধী ও কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গ তুলবে বলে জানা গিয়েছে৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, “ডিজিটাল সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল৷”
Official Twitter accounts of #Congress and #RahulGandhi hacked: Cong.
Advertisement— Press Trust of India (@PTI_News) December 1, 2016
এদিন সকাল থেকেই একের পর এক অশালীন টুইট পোস্ট হতে থাকে জাতীয় কংগ্রেসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে৷ সেই টুইট পৌঁছে যায় কংগ্রেসের প্রায় ১.৩৮ মিলিয়ন টুইটার ফলোয়ার্সের কাছে৷ একের পর এক টুইটে অশালীন ভাষায় আক্রমণ করা হয় রাহুল গান্ধীকে৷ যদিও হ্যাকাররা দাবি করেছে, কোনও রাজনৈতিক উদ্দেশে তারা এই কাজ করেনি৷ তারা অ্যাকাউন্ট হ্যাক করেছে, কারণ কংগ্রেস দেশের সেনাবাহিনীর প্রতি অসম্মান প্রদর্শন করেছে৷ এই খবর প্রকাশের সময় দেখা গিয়েছে, প্রোফাইল থেকে অশালীন টুইটগুলি মুছে গিয়েছে৷ যা দেখে অনুমান করা যায়, প্রোফাইলটি হ্যাকারদের কব্জা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কংগ্রেস৷ এই ঘটনায় দিল্লি পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানাবে কংগ্রেস৷
(হ্যাক হল রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট)
সর্বশেষ খবর
-
তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠান, ‘কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করবে’, পশ্চিমবঙ্গ দিবসে অঙ্গীকার মোদির
-
আমেরিকাকে ‘সকার’ ভুলিয়ে ফুটবলে মাতাচ্ছেন মেসি, আর্জেন্টিনার ম্যাচে চলছে টিকিটের কালোবাজারি
-
৫ জেলায় জারি কমলা সতর্কতা, যোগ দিবসে বৃষ্টি শহরে? কী জানাল হাওয়া অফিস
-
জি-৭ সম্মেলনে নিজেকে ‘বস’ বলেছিলেন, বিতর্কে ফেঁসে ট্রাম্প বললেন, ‘আমি তো মজা করছিলাম’
-
টাকি পুরসভায় ইছামতির ধারে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ, মামলা হাই কোর্টে