যাবতীয় টালবাহানার অবসান ঘটিয়ে শনিবার বিকেলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের টিভিকে। সন্ধ্যায় দক্ষিণী সুপারস্টার তামিলনাড়ুর লোকভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে। জানা যাচ্ছে, বিজয়ের সংখ্যাগরিষ্ঠতায় সন্তুষ্ট তিনি। ইতিমধ্যেই তিনি সরকার গঠনের অনুমতিও দিয়েছেন বলে খবর। রবিবার সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিজয়।
বিগত চার দিন ধরে তামিলনাড়ুতে অব্যাহত ছিল জট। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরেই ছিল বিজয়ের দল টিভিকে। এই পরিস্থিতিতে টিভিকে প্রধান অন্তত তিন বার রাজ্যপালের সঙ্গেও দেখাও করেন। কিন্তু রাজ্যপাল সাফ জানিয়ে দেন, ১১৮ জন বিধায়কের সমর্থন না পেলে তিনি সরকার গঠন করতে টিভিকে-কে আমন্ত্রণ জানাবেন না। ফলে বাড়ছিল চাপ।
আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। কয়েকদিন আগেই কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। কিন্তু তা-ও জাদু সংখ্যায় ছঁতে পারছিল না বিজয়ের দল। এই পরিস্থিতিতে শনিবার বিজয়কে নিঃশর্ত সমর্থন করেন দুই ভিসিকে বিধায়ক এবং দুই আইইউএমএল বিধায়ক। এরপরই সংখ্যাগরিষ্ঠতা পায় টিভিকে। রাজ্যপালও জানিয়ে দিয়েছেন, সরকার গঠন করতে আর কোনও বাধা নেই বিজয়ের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের