সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের দোহাই দিয়ে কিশোরকে নির্যাতন। উত্তরপ্রদেশে (UttarPradesh) মন্দিরে ঢুকে জলপান করেছিল এক কিশোর। সেই ‘অপরাধে’ তাকে বেধড়ক মারধর করল এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। টুইটারে ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নিন্দার ঝড় ওঠে। শেষে একপ্রকার চাপে পড়েই অভিযুক্তদের গ্রেপ্তার করে যোগীরাজ্যের পুলিশ।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা। পুলিশ সূত্রে খবর, এক মুসলিম (Muslim) কিশোর গাজিয়াবাদের মন্দিরে ঢুকে জলপান করে। সে ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার নাম-পরিচয় জানতে চায় এক ব্যক্তি। এর পরই ওই কিশোরকে বেধড়ক মারধর শুরু করে সে। গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন স্থানীয় বাসিন্দারা। নিন্দার ঝড়ে চাপ পড়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেপ্তার করে তারা।
[আরও পড়ুন : বাংলায় ‘দিদি’কেই সমর্থন! প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এল হেমন্ত সোরনের JMM]
ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে অভিযুক্ত যুবক ওই কিশোরকে ধরে তার নাম-পরিচয় জানতে চায়। সে কেন মন্দিরে ঢুকেছে, তাও জানতে চায় সেই যুবক। জবাবে ওই কিশোর জানায়, ভীষণ জলতেষ্টা পেয়েছিল তার। তাই মন্দিরে জল পান করতে ঢুকেছিল। উত্তর দেওয়ার পরই ওই কিশোরকে বেধড়ক মারধর শুরু করে ওই যুবক।
According to a instagram account (hinduektasanghh), A muslim kid was mercilessly beaten for drinking water in a temple.
Cc : @ghaziabadpolice @Uppolice pic.twitter.com/61ezNX0zMn— Mohammed Zubair (@zoo_bear) March 12, 2021
গাজিয়াবাদের পুলিশ সুপার ইরাজ রাজ জানান, অভিযুক্ত যুবক বিহারের ভাগলপুরের বাসিন্দা। নাম শিরঙ্গি নন্দন যাদব। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ঘটনা আরও একবার উত্তরপ্রদেশের আসল ছবি সামনে নিয়ে এল।
[আরও পড়ুন : অঙ্ক, পদার্থবিদ্যা না পড়লেও সুযোগ মিলবে ইঞ্জিনিয়ারিংয়ে! নয়া নির্দেশিকা ঘিরে বিতর্ক]
সর্বশেষ খবর
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও
-
মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ নয় তো? খুঁটিনাটি জানতে চেয়ে জেলাশাসকদের ‘ডেডলাইন’ নবান্নের
-
স্বপ্নের উড়ানে ‘আরোহণ ২০২৬’, মেধাকে স্বীকৃতি জানাল ডিসান হসপিটাল
-
সরকারি বালতিও চুরি! শ্রীরামপুরে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা