সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণিকা কুণ্ডুর গাড়ির পিছনে সে ও তার সঙ্গী যে ধাওয়া করেছিল তা স্বীকার করে নিল প্রভাবশালী বিজেপি নেতার পুত্র বিকাশ বরালা। তবে অপহরণের যে অভিযোগ আনা হয়েছে, তা বর্ণিকার মনগড়া বলেই দাবি তার। এদিন আদালতের সামনে কান্নায় ভেঙে পড়ে ওই যুবক। তাকে ও তার সঙ্গীকে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
[ দেশে মুসলিমরা আতঙ্কে রয়েছেন, উদ্বেগ আনসারির ]
ঘটনার পরই বিকাশ ও তার সঙ্গীর বিরুদ্ধে অপরহরণের চার্জ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা সরিয়ে নেওয়া হয়। ফলে আটক করেও প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল হরিয়ানার বিজেপি সভাপতির পুত্রকে। এরপরই আক্রান্ত মহিলা বর্ণিকা কুণ্ডুর ফেসবুক পোস্ট ভাইরাল হয়। দিকে দিকে গড়ে ওঠে জনমত। আঁচ পড়ে সংসদেও। ফলে গ্রেপ্তার করা হয় বিকাশ ও তার সঙ্গীকে। তদন্তে নেমে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাতে বর্ণিকার গাড়ি ধাওয়া করার ঘটনা স্পষ্ট। এদিকে আসরে নামেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। জনস্বার্থ মামলা দায়েরের পাশাপাশি সিবিআই তদন্তের আবেদন জানানোরও পরিকল্পনা করেছিলেন তিনি। চাপের মুখে ছেলেকে আড়াল করেননি সুভাষ বরালা। বরং জানিয়েছিলেন, বর্ণিকা তাঁর মেয়ের মতো। তিনি যেন সুবিচার পান সে ব্যবস্থা করা উচিত। এবং, আইন সেক্ষেত্রে আইনের পথেই চলবে বলেও জানিয়েছিলেন তিনি।
[ হাফিজ সইদকে ইসলামের শত্রু বললেন ভারতের সহস্রাধিক মুসলিম ধর্মগুরু ]
বৃহস্পতিবার আদালতে তোলা হলে, ভেঙে পড়ে ওই যুবক। জানায়, অপহরণের যে অভিযোগ আনা হয়েছে তা বর্ণিকার মনগড়া। মিডিয়া ট্রায়ালের জেরেই তার উপর এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার। এদিকে পুরো ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। সে কারণে বিকাশ ও তার সঙ্গীকে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের
-
হেঁশেলে খুন্তি নাড়া নাপসন্দ আজকের তরুণ প্রজন্মের! কারণ জানলে চমকে যাবেন
-
‘বাঘ নয়, অভিষেক বাঘরোল’, মমতার মন্তব্যের বিরোধিতায় সরব ঋতব্রত