সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার (Haryana) নুহ জেলায় ধর্মীয় মিছিলকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গত দু’দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। উত্তেজনার আগুন এখনও নেভেনি। এই অবস্থায় বুধবার সাংবাদিক সম্মেলনে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar) বিতর্ক বাড়ালেন। তাঁর কথায়, “সকলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না।” পুলিশ কিংবা সেনার দ্বারাও তা সম্ভব নয়। পাশাপাশি নাগরিকদের কাছে রাজ্যে শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি।
সোমবার বিজেপি শাসিত হরিয়ানার নুহ-তে ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়েতে মিছিলে বাধা দেয় একদল যুবক। তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। সংঘর্ষের জেরে এলাকায় ১৪৪ ধারা জারি হয়। গুজব ছড়ানোর আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
[আরও পড়ুন: চলতি মাসেই ফের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কী কী কর্মসূচি থাকছে?]
অশান্তি ছড়ানোয় মঙ্গলবার ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায়ের হয়েছে ৪১টি এফআইআর। অশান্তির জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে দু’জন হোমগার্ড, মসজিদের এক ইমাম-সহ আরও তিনজন সাধারণ নাগরিক। নতুন করে মঙ্গলবার রাতে গুরুগ্রামে সংঘর্ষ ছড়িয়েছে। যার পর রাজধানী দিল্লিতেও (Delhi) সতর্কতা জারি করেছে পুলিশ।
[আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতি! কংগ্রেস বিধায়কের হস্টেলের বিদ্যুৎ কাটল ত্রিপুরা সরকার, বন্ধ জলও]
বুধবার খট্টোর বলেন, “পুলিশ হোক কিংবা সেনা। সকলকে নিরাপত্তা দেওয়া সম্ভব না কারও পক্ষে।” পাশাপাশি হরিয়ানার মুখ্যমন্ত্রী জানান, যাঁদের সম্পত্তি নষ্ট হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। বলেন, “সরকারি পোর্টালের মাধ্যমে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন নাগরিকরা।”
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের