সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচালয় নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গর্বের দাবিকে এবার টুইটারে তুলোধোনা করলেন লালুপুত্র তেজস্বী যাদব৷ বুধবার মোদীকে বিঁধে টুইট করে তেজস্বী লেখেন, ‘‘প্রধানমন্ত্রী বিহারের জন্য সপ্তাহে ৮.৫০ লক্ষ শৌচালয় নির্মাণ করেছেন বলে দাবি করেছেন৷ যদি, সপ্তাহে ৮.৫০ লক্ষ শৌচালয় নির্মাণ হয়ে থাকে তাহলে ঘণ্টা পিছু কটা সৌচালয় নির্মাণ হতে পারে তা কি জানা আছে প্রধানমন্ত্রীর৷’’
এদিন অঙ্ক কষে তেজস্বী লেখেন, ‘‘মোদী বলছেন বিহারে সপ্তাহে ৮.৫০ লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে৷ মোদীর দেওয়া সূচক বলছে, বিহারে প্রতিঘণ্টায় ৫০৫৯টি শৌচালয় নির্মাণ হয়েছে৷ মিনিটে ৮৪.৩১টি৷ সত্যি, মোদী সাহেব! এটাও সম্ভব? তবে, আমি বিশ্বাস করি, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী মোদীর এই মিথ্যা দাবি মেনে নিতে পারবেন না৷’’
বুধবার তেজস্বীর এই ব্যঙ্গ টুইট নিয়ে গরম হয়ে উঠেছে বিহারের রাজনীতি৷ কেননা, স্বচ্ছ ভারত অভিযানে বড়সড় সাফল্যের জন্য নীতীশ কুমারের বিজেপি সরকারকে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিহারের নীতীশ কুমার সরকারের প্রশংসা করতে প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহে বিহারের ৮.৫ লক্ষ শৌচালয় তৈরি হয়েছে৷ এটি মোটেই সহজ কাজ নয়৷ এর জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানাচ্ছি৷’ স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে যুক্ত কর্মীদের এক সভায় ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী এদিন আরও জানান, বাড়ি ও কারখানার নোংরা জল যাতে গঙ্গায় গিয়ে না পড়ে রুখতে একটি প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা দেওয়া হবে বিহারকে৷ কিন্তু, মোদী-নীতীশের প্রশংসাপর্বের মাঝে বিহারে শৌচালয় নির্মাণ স্বচ্ছতা বৃদ্ধি নিয়ে নীতীশ কুমারকে মোদীর প্রশংসার মাঝেই তেজস্বীর টুইটার নতুন করে অস্বস্তিতে বিহার সরকার৷
সর্বশেষ খবর
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!
-
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা
-
নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস