Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mallikarjun Kharge

খারাপ আবহাওয়া, সময়মতো দমদমে নামল না খাড়গের বিমান! প্রচারের শুরুতেই ধাক্কা কংগ্রেস সভাপতির

WB Assembly Election 2026: মঙ্গলবার বেলা সাড়ে ৩টেয় অসমের কর্মসূচি সেরে দমদম বিমানবন্দরে নামার কথা ছিল কংগ্রেস সভাপতির। খারাপ আবহাওয়ার জন্য সময়মতো বিমান নামতে পারল না।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৭:৩৪

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৭:৩৪

options
link
খারাপ আবহাওয়া, সময়মতো দমদমে নামল না খাড়গের বিমান! প্রচারের শুরুতেই ধাক্কা কংগ্রেস সভাপতির zoom
ফাইল ছবি

খারাপ আবহাওয়ার জন্য এবার নির্ধারিত সময়ে দমদম বিমানবন্দরে নামতে পারল না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিমান। মঙ্গলবার বেলা সাড়ে ৩টেয় অসমের কর্মসূচি সেরে দমদম বিমানবন্দরে নামার কথা ছিল কংগ্রেস সভাপতির। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সময়মতো বিমান নামতে পারল না।

ইতিমধ্যেই রাজ্যে আকাশপথে প্রচারে বিপাকে পড়েছেন একাধিক হেভিওয়েট। সদ্যই খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়ান প্রায় ঘণ্টা দেড়েক মাঝ আকাশে চক্কর কেটেছে। আবার আবহাওয়ার জন্য সমস্যা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমানেও। একই পরিস্থিতির সম্মুখীন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এদিন খাড়গের বিমান দমদম বিমানবন্দরে এসে পৌঁছলে এটিসির তরফে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে অবতরণ সম্ভব নয়। তারপর দীর্ঘক্ষণ আকাশেই চক্কর কাটে কংগ্রেস সভাপতির বিমান।

Advertisement

এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করার কথা ছিল খাড়গের। তাঁর হাতে ইস্তাহার প্রকাশের পর কলকাতায় কাছাকাছি দু’-একটি কেন্দ্রে তাঁর কাছে কিছুক্ষণের জন্য প্রচারে থাকারও প্রস্তাব রয়েছে প্রদেশের তরফে। কিন্তু খাড়গে সময়মতো নামতে না পারায় গোটা কর্মসূচি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও কংগ্রেস সূত্রের খবর, অন্তত ইস্তেহার খাড়গের হাত দিয়ে প্রকাশ করানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রার্থী দিয়ে হইহই করে প্রচারে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি, এমনকী, সিপিএমও। প্রচারে তারকা প্রচারকরা তো বটেই, দলের রাজ্য স্তরের নেতারাও দাপিয়ে প্রার্থীদের হয়ে নেমে পড়েছেন। কিন্তু কংগ্রেসে কোথায় কী? নামী বা হেভিওয়েট প্রার্থীদের বিষয় আলাদা। সাধারণ প্রার্থীরা প্রচারে বেরোলে অনেক ক্ষেত্রে কষ্ট করে কর্মীদের খোঁজ পাওয়া গেলেও ‘পিঠ চাপড়ে’ দেওয়া নেতার দেখা মিলছে না। তাঁদের অনেকে আক্ষেপ করে সে কথা প্রদেশ নেতৃত্বকেও জানিয়েছেন। বস্তুত প্রার্থী এবং কর্মীদের অসন্তোষ বুঝে রাজ্যে তারকা প্রচারকদের তালিকায় শীর্ষ নেতাদের নামও রেখেছে কংগ্রেস। কিন্তু এখনও প্রচারে কারও দেখা নেই। এর মধ্যে খাড়গের মঙ্গলবার শহরে আসার কথা ছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.