সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে-র ভোজসভায় যোগ দিতে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথা মেনেই গাড়ির দু’দিকের দরজা খুলে দিয়েছিলেন প্রশিক্ষিত প্রহরীরা। কিন্তু কোথায় মিসেস মোদি? দরজা খুলে খানিকটা হকচকিয়েই গেলেন মার্কিন মুলুকের প্রহরীরা।
[ জানেন, মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে কী উপহার দিলেন মোদি? ]
আসলে এ প্রশ্ন নতুন নয়। এই ক’দিন আগে পর্যন্ত কেউ ভাল করে জানতেনই না যে মোদির স্ত্রী কে? তিনি কোথায় থাকেন ইত্যাদি। যে মোদি ‘উইমেন এমপাওয়ারমেন্ট’ নিয়ে এত ভাবিত, তিনিই নিজের স্ত্রীকে মর্যাদা দেননি- বিরোধীরা এহেন ধারাল অস্ত্র লুফে নিয়েছিল। কিন্তু শেষমেশ কাজের কাজ কিছু হয়নি। মোদির গরিমায় ঢাকা পড়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের বাকি সব কিছু। কিন্তু মার্কিন মুলুকের প্রহরীরা তা জানবেন কী করে? ট্রাম্পের সঙ্গে সন্ত্রাস নির্মূল প্রসঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার পর মোদি এসেছেন হোয়াইট হাউসে ভোজ সারতে। আপ্যায়নের জন্য দাঁড়িয়ে আছেন খোদ ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। সাধারণত নেতারা গাড়ির ডান দিকে বসেন। তাঁদের স্ত্রী বসেন পাশের সিট অর্থাৎ বাম দিকে। এদিন মোদির গাড়ি যখন হাজির হয়, তখন দুই প্রহরী গাড়ির দু’দিকের দরজা খোলার জন্য এগিয়ে যান। ডান দিকের দরজা খোলা হলে বেরিয়ে যান মোদি। করমর্দন করেন ট্রাম্পের সঙ্গে। অন্যদিকে বাম দিকের দরজা খুলে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে থাকেন অপর প্রহরী। প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্প প্রহরীদের জানিয়ে দেননি যে, মোদি তাঁর স্ত্রীর সঙ্গে থাকেন না? নাকি সব জেনেশুনেও স্রেফ প্রথা মানতেই এ ব্যবস্থা করা হয়েছিল! যদিও দুই রাষ্ট্রনেতা বন্ধুর তা নিয়ে কোনও হেলদোল নেই। কিন্তু নেটিজেনদের টনক নড়েছে। এখন এ নিয়ে দেদার রসিকতা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
1 Modi’s car arrives
2. Guard salutes
3. Goes to open the door for Mrs Modi
4. NO Mrs Modi 😢😢😢 pic.twitter.com/fOCugaAdS7— Gabbbar (@GabbbarSingh) June 26, 2017
Trump laughing as Modi could not come with his wife ..#ModiTrumpMeet pic.twitter.com/sphcUtEY2C
— Shuvankar Mukherjee (@shuvankr) June 26, 2017
Trump : No Wife??
Modi : hahaha#ModiTrumpMeet pic.twitter.com/lc39rIQ6Jz
— Karun (@coldcoffee76) June 26, 2017
সর্বশেষ খবর
-
কেপ ভার্দের হয়ে লিখেছেন রূপকথা, এবার ব্রাজিলে খেলবেন ভোজিনহা? তুঙ্গে চর্চা
-
আর্জেন্টিনাকে বিপদে দেখে কষ্ট পেয়েছিলেন! ‘নিরপেক্ষ’ ফিফা প্রেসিডেন্টের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
বৃদ্ধাশ্রম, ‘স্বার্থপর’ ছেলে ও সমাজবাস্তবতা
-
‘সুশান্তকে কি ধোনির মতো দেখতে?’, রাজকুমারের ‘মহারাজ’ লুক নিয়ে পালটা সৌরভের
-
হোয়াটসঅ্যাপে টাকা চাইছেন সম্বিত পাত্র! হঠাৎ কী হল বিজেপি নেতার? তদন্তে সাইবার পুলিশ