Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Delhi

স্ত্রী ও তিন ছোট্ট শিশুকন্যাকে গলা কেটে খুন! পলাতক অভিযুক্ত স্বামী, চাঞ্চল্য দিল্লিতে

অভিযুক্তকে ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:০২

options
link
স্ত্রী ও তিন ছোট্ট শিশুকন্যাকে গলা কেটে খুন! পলাতক অভিযুক্ত স্বামী, চাঞ্চল্য দিল্লিতে zoom
পুরুলিয়ায় প্রেমিকাকে খুন যুবকের। ফাইল ছবি
Advertisement

দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল রক্তের ধারা! দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা। তবু সাহসে ভর দিয়ে তিনি উঁকি দিলেন ঘরের ভিতরে। দেখতে পেলেন গোটা ঘর ভেসে যাচ্ছে রক্তে! একে একে তাঁর চোখে পড়ে ঘরের ভিতরে রক্তের মধ্যে লুটোপুটি খাচ্ছে চারটি দেহ! স্বাভাবিক ভাবেই এরপর আর চিৎকার না করে থাকতে পারেননি তিনি। দিল্লির চন্দন পার্কে গত মঙ্গলবার রাতে এমনই এক বীভৎস দৃশ্যের সাক্ষী হলেন এলাকার মানুষ।

এক গৃহবধূ ও তাঁর তিন শিশুকন্যার গলা কাটা দেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিকে পলাতক স্বামী। সন্দেহ, তিনিই সকলকে খুন করে পালিয়ে গিয়েছেন। পুলিশ অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, অনীতা নাম্নী ওই গৃহবধূর তিন কন্যা। তাদের বয়স যথাক্রমে সাত, পাঁচ ও তিন! প্রতিবেশীরা দেখতে পান সকলেরই গলা কাটা। দেহ পড়ে রয়েছে নিথর, নীরব। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা প্রমাণ সংগ্রহ করেছে। মনে করা হচ্ছে, ফরেনসিক রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি আরও বিশদে বোঝা যাবে। দেহগুলিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপেক্ষা সেই রিপোর্টেরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পদক্ষেপ করেছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। এলাকার বাসিন্দাদের এখনও বিশ্বাস হচ্ছে না। প্রশ্ন উঠছে, সত্যিই যদি ওই ব্যক্তি নিজের স্ত্রী ও সন্তানদের এভাবে খুন করে থাকেন, তিনি তা করলেন কেন? এখনও পর্যন্ত কোনও কারণের আন্দাজও কেউ করে উঠতে পারছেন না। ঘনীভূত হচ্ছে রহস্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.