‘বাই বাই পাপা’, ব্যাস! এই টুকুই! তারপরই চেনাব নদীতে ঝাঁপ তরুণীর। মুহূর্তে সব শেষ। উদ্ধার কার্যে নেমেছে পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি তরুণীর। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের (Kashmir) ডোডা জেলায়। তরুণী কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে সন্দিহান পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম পায়েল দেবী। তিনি নদীতে ঝাঁপ দেওয়ার আগে, বাবাকে ফোন করেন। তিনি বলেন, “আমার মন এই রাস্তাতেই যেতে বলছে। বাই বাই পাপা।’ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তরুণী নদীর ধারে দাঁড়িয়ে যখন বাবাকে ফোন করছিলেন। সেই সময় এক পথচারী বিষয়টি লক্ষ্য করেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, তরুণীকে নদীর ধার থেকে সরে আসতে বলেন তিনি। সেই সময় তরুণীকে বলতে শোনা যায়, “আমার থেকে দূরে থাকুন।” তারপরই বাবার সঙ্গে কথা বলার পরই ঝাঁপ।
আরও পড়ুন:
তরুণীর বাবা জানিয়েছেন, তরুণী স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন। তারপর অসুস্থ বোধ করেন। বাবাকে সে কথা জানিয়ে, চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কিন্তু ডাক্তারকে না পেয়ে কয়েকবার ফিরে যান। তারপরই তিনি বাবাকে ফোন করেন। শেষে ঝাঁপ। বাবা জানিয়েছেন, মেয়ে তাঁকে বলেন, “বাবাকে আমাকে জোর করো না। এটা আমার জীবন। আমার মন বলছে এটাই সঠিক পথ। বাই বাই পাপা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত