সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৯ দিনের একরত্তি শিশুকে ১৫ তলা থেকে ছুড়ে ফেলে দিল মা! এমনই চূড়ান্ত নৃশংস এক ঘটনার (Murder) সাক্ষী হল মুম্বই। মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।
ঠিক কী হয়েছিল? মুম্বইয়ের (Mumbai) শহরতলি মুলুন্দে ১৫ তলার ফ্ল্যাটে থাকতেন ওই মহিলা। তাঁর শ্রবণযন্ত্র ও কথা বলায় সমস্যা রয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আচমকাই তিনি ১৫ তলার জানলা থেকে নিজের শিশুকন্যাকে ছুড়ে ফেলে দেন। সঙ্গে সঙ্গে শিশুটির কাকা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছোট্ট মেয়েটিকে।
[আরও পড়ুন: দিঘা বেড়াতে যেতে দামি গাড়ি না দেওয়ায় খুন! নাগেরবাজারে বৃদ্ধের হত্যার কিনারা করল পুলিশ]
কেন নিজের সন্তানকে খুন করলেন ওই মহিলা? পুলিশ তদন্ত শুরু করলেও এখনও খুনের মোটিভ জানতে পারেনি। অভিযুক্ত মহিলাকে এখনও গ্রেপ্তারও করা যায়নি। জানা গিয়েছে, ২০২২ সালের জুলাইয়ে মহিলার ৭ মাসের শিশুপুত্রেরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। খাবার খাওয়ার সময় শ্বাসরোধ হয়ে গিয়েছিল শিশুটির। সেই মৃত্যুর বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
[আরও পড়ুন: প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে রাজ চক্রবর্তী, ব্যাপারটা কী?]
সর্বশেষ খবর
-
ফের পালাবেন ‘ট্রফিচোর’ নকভি! ভারত এশিয়া কাপ জিতলে দেখা যেতে পারে পুরনো ‘নাটক’
-
১০ হাজার টাকায় বিক্রি! ৪ বছর ‘ক্রীতদাস’ জীবন কাটানোর পর গুজরাটে উদ্ধার কিশোর
-
নাছোড় বর্ষণ! রোদের মাঝেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের
-
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
-
ফলেও মিশছে বিষ! স্বাস্থ্যকর কলাতেও রয়েছে ঝুঁকির আশঙ্কা