Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
নির্যাতিতা

শ্বশুড়বাড়িতে বেধড়ক মার, সম্পূর্ণ নগ্ন অবস্থায় থানায় হাজির গৃহবধূ

অসহায়তার সুযোগে রাস্তায় অনেকে তাঁর ছবিও তুলে নেয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৯, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৯, ১৬:৪৩

options
link
শ্বশুড়বাড়িতে বেধড়ক মার, সম্পূর্ণ নগ্ন অবস্থায় থানায় হাজির গৃহবধূ zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কতটা শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করলে নগ্ন অবস্থায় প্রকাশ্যে আসেন এক মহিলা? এ উত্তর তাঁর চেয়ে ভাল আর কেউ দিতে পারবে না। ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী হল রাজস্থানের চুরু এলাকা। শ্বশুড়বাড়ির অত্যাচারে অতীষ্ট হয়ে থানায় অভিযোগ দায়ের করতে এলেন নির্যাতিতা। তাও আবার নগ্ন অবস্থায়।

সমাজ এগিয়ে চলেছে নিজের গতিতে। কিন্তু আজও এখানে শ্বশুড়বাড়ির লোকেদের হাতে নির্যাতিতা হতে হয় গৃহবধূদের। অভাবের তাড়নায় অনেক সময়ই মুখ বুজে সবটা সহ্য করে নেন তাঁরা। আর সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আত্মহননের পথ বেছে নেন অনেকে। কিন্তু চুরুর গৃহবধূ রুখে দাঁড়ানো চেষ্টা করেছেন। পুলিশ সূত্রে খবর, মানসিকভাবে তো বটেই দীর্ঘদিন ধরে শারীরিকভাবেও অত্যাচার করা হচ্ছিল তাঁকে। এমনকী শেষবারের ঝামেলায় তাঁর কাপড় ছিঁড়ে দেয় শ্বশুড়বাড়ির লোকেরা। সুজনগড়ের এএসপি সীতারাম মাহিচ জানান, নগ্ন অবস্থাতেই থানায় পৌঁছান ওই গৃহবধূ। শ্বশুরবাড়ির বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতা গৃহবধূকে পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘১৯৮৮-তেই ব্যবহার করেছি ডিজিটাল ক্যামেরা’, মোদির মন্তব্যে হাসির রোল]

কিন্তু থানায় আসার পথেই ওই গৃহবধূর সঙ্গে ঘটে যায় আরও এক অমানবিক ঘটনা। নগ্ন অবস্থায় তাঁকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে অসহায়তার সুযোগে অনেকেই তাঁর ছবি তুলে নেয়। কেউ কেউ ভিডিও করতেও পিছপা হননি। সে বিষয়টিও থানায় জানান ওই মহিলা। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পুরুষ নয়, ছত্তিশগড়ে প্রমীলা বাহিনীর কাঁধে মাওদমনের গুরুদায়িত্ব]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.