হেমন্ত মৈথিল, লখনউ: একদিনের সফরে মথুরা গিয়ে ‘রঙ্গোৎসব ২০২৫’-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই জেলার ঐতিহাসিক শহর বারসানায় উৎসবের সূচনা করে তিনি জানালেন, কাশী-অযোধ্যার পর এবার মথুরা ও ব্রজভূমিতে হবে উন্নয়ন। শ্রীলাডলিজি মহারাজ মন্দিরে প্রার্থনাও করলেন তিনি। জানিয়ে দিলেন, ঐতিহ্যবাহী লাঠমার হোলি এবং রঙের উৎসব পালিত হবে জাঁকজমকের সঙ্গে।
তাঁর ভাষণে তিনি ব্রজভূমিকে ভক্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করেন। জানান ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে সনাতন সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এই অঞ্চল। যার প্রতিটি কণায় শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি অনুভূত হয়। সেই সঙ্গেই তিনি বলেন, উত্তরপ্রদেশ তিনটি পবিত্র তীর্থস্থানের জন্য গর্বিত। সেগুলি হল কাশী, অযোধ্যা ও মথুরা। যা সনাতন ঐক্যের চিরকালীন প্রতীক। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। যোগী বলেন, মোদির নেতৃত্বেই ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে এই সব অঞ্চলে। যার সাম্প্রতিকতম নিদর্শন প্রয়াগরাজের মহাকুম্ভ।
সেই সঙ্গেই যোগী বলেন, যাঁরা সনাতন ধর্মকে প্রশ্নবিদ্ধ করেছেন, ভুল তথ্য ছড়িয়েছেন এবং এর মর্ম বিকৃত করার চেষ্টা করেছেন, তাঁরা ভক্ত-অনুগামীদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পেয়েছেন। হোলিকে ঐক্য ও সম্প্রীতির উৎসব হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলিষ্ঠতার সঙ্গে বলেন যে, মহাকুম্ভ বিশ্বকে ঐক্যের বার্তা প্রদান করেছেন। হোলি এটিকে আরও শক্তিশালী করে।
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’