Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

আধার কার্ডের পর এবার যোগীর রাজ্যে গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা

চালু হচ্ছে গৌসেবা টোল-ফ্রি নম্বর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৭, ১১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৭, ১১:০৬

options
link
আধার কার্ডের পর এবার যোগীর রাজ্যে গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুর জন্য আধার কার্ডের পর এবার গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা। শুনতে এবাক লাগলেও এবার এমনটাই হতে চলেছে যোগীর রাজত্বে। সোমবার উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য গরুদের জন্য এই অ্যাম্বুল্যান্স পরিষেবার সূচনা করেন। গোবংশ চিকিৎসা মোবাইল ভ্যান পরিষেবার মাধ্যমে অসুস্থ, আহত গরুদের গৌশালা বা পশু চিকিৎসকের কাছে শুশ্রুষার জন্য পাঠানোর বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, গৌসেবা টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে যাতে পথচলতি মানুষও অসুস্থ গরুর সাহায্যে এগিয়ে আসতে পারেন। এই অ্যাম্বুল্যান্সগুলিতে একজন করে পশু চিকিৎসক এবং একজন করে সহকারী থাকবেন। মৌর্য এরকম পাঁচটি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করে নিজের ফেসবুক পেজে ছবিও আপলোড করেছেন।

[‘পাকিস্তান মুর্দাবাদ’, শহিদদের মুণ্ডচ্ছেদের প্রতিবাদে স্লোগান স্কুল পড়ুয়াদের]

জানা গিয়েছে, প্রথম ধাপে লখনউ, গোরখপুর, বারাণসী, মথুরা এবং এলাহাবাদে এই পরিষেবা শুরু হবে। এই পরিষেবা সরকার এবং মনরেগা মজদুর কল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে চালু হয়েছে। সংগঠনের সভাপতি সঞ্জয় রাই জানিয়েছেন, দেশের পাঁচ রাজ্যে সংগঠন সক্রিয়। অধিকাংশ ক্ষেত্রে একবার দুধ দেওয়া বন্ধ করে দিলে গরুগুলিকে রাস্তায় ছেড়ে দেন গোয়ালারা। তখন রাস্তায় পড়ে থাকা পলিথিন, প্লাস্টিকজাত বর্জ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ে গরুগুলি। তাদের রক্ষা করতেই এই অ্যাম্বুল্যান্স পরিষেবা। সঞ্জয় রাই জানিয়েছেন, এই ধরনের গোয়ালা এবং পুরকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগেই এমনই এক প্রক্লপ বাস্তবায়িত হয়ছে মধ্য প্রদেশের খারগোন জেলায়। সেটিও বিজেপিশাসিত রাজ্য। বছর দুয়েক আগে এক শিল্পপতি তথা সমাজসেবীর ব্যক্তিগত উদ্যোগে এমন দশটি অ্যাম্বুল্যান্স চালু হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সন্তান হারানোর যন্ত্রণা বুঝুক সরকার, আর্তি শহিদের মায়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.