Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬

কোনও কিছু রক্ষার নামে গণপিটুনি নয়, বার্তা বিজেপি নেতার

প্রধানমন্ত্রীর বার্তার পরও ঘটছে একের পর এক গণপিটুনির ঘটনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৭, ০৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৭, ০৯:৩৯

options
link
কোনও কিছু রক্ষার নামে গণপিটুনি নয়, বার্তা বিজেপি নেতার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, গো-রক্ষার নামে গণপিটুনি কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। এবার এ নিয়ে মুখ খুললেন বিজেপির জাতীয় সচিব রাম মাধব। তাঁর বার্তা, কোনও কিছু রক্ষা করার নামে গণপিটুনির ঘটনা বাঞ্ছনীয় নয়।

[ ‘গোধরার মতোই বাংলার হিন্দুদেরও পালটা জবাব দিতে হবে’ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গো-রক্ষার নামে স্বঘোষিত গো-রক্ষকদের হাতে বহুদিন মার খাচ্ছিলেন সাধারণ মানুষ। সম্প্রতি জুনেইদ নামে এক কিশোরের খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। একযোগে প্রতিবাদ জানানো হয় বিভিন্ন শহরে। তারপরই মাস কয়েকের নীরবতা ভঙ্গ করে গো-রক্ষকদের বিরুদ্ধে ফুঁসে ওঠেন প্রধানমন্ত্রী। জানান, কোনওভাবেই গণপিটুনি বরদাস্ত করা যাবে না। যদিও সে হুঁশিয়ারিই সার হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই আবারও ঘটতে থাকে একের পর এক গণপিটুনির ঘটনা। এ প্রসঙ্গে এবার বিজেপি নেতা রাম মাধব জানালেন, গো-রক্ষা নিঃসন্দেহে ভাল কাজ। কিন্তু জীবন তার থেকেও বেশি মূল্যবান। কোনও পবিত্র কাজের নামে কেউ জীবনহানি করতে পারে না। কোনও কিছু রক্ষা করার নামে গণপিটুনি কোনওভাবেই বাঞ্ছনীয় নয় বলেই জানালেন ওই নেতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

একাধিক ক্ষেত্রে স্রেফ সন্দেহের বশেই গণপিটুনির ঘটনা ঘটেছে। পরবর্তীকালে তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। গো-রক্ষার নামে যে প্রবণতা শুরু হয়েছে, তা ছড়িয়ে গিয়েছে সমাজের অন্যান্য ক্ষেত্রেও। কোথাও মানসিক ভারসাম্যহীনকে বা কোথাও স্রেফ চোর সন্দেহে পিটিয়ে মারা হচ্ছে মানুষকে। কেন প্রধানমন্ত্রী গণপিটুনির বিরুদ্ধে সরব হচ্ছেন না, তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল বিরোধীরা। দেখা গেল, প্রধানমন্ত্রীর বার্তার পরও কাজের কাজ কিছু হয়নি। তাই এই বিজেপি নেতার বার্তায় আদৌ অবস্থা পালটাবে কিনা, সে সংশয় থেকেই গেল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.