সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি ডিম সেদ্ধ কিনতে কত টাকা খরচ হতে পারে? খুব বেশি হলে হতে পারে কুড়ি টাকা কিংবা তিরিশ টাকা৷ কিন্তু মুম্বইয়ের এক হোটেলে দু’টি সেদ্ধ ডিমের দাম শুনলে আপনি চমকে উঠবেন৷ যেমন অবস্থা হয়েছে কার্তিক ধর নামে এক ক্রেতার৷ সেদ্ধ ডিম কিনে হাতে ছ্যাঁকা লেগেছে তাঁর৷
[আরও পড়ুন: ‘খুব ভাল কাজ করেন’, জওয়ানের প্রশংসায় খুদের কীর্তি ভাইরাল নেটদুনিয়ায়]
সম্প্রতি জে ডব্লিউ ম্যারিয়টের মতো এক অভিজাত হোটেলে কলার দাম নিয়ে হইচই পড়ে যায়৷ ৪৪২ টাকা দিয়ে দু’টি কলা কিনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা রাহুল বোস৷ সেই কথাটি রাহুল নিজেই টুইট করে জানিয়েছিলেন৷ অবশেষে আইনি ব্যবস্থা নেওয়া হয়৷ অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ওই বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষকে ২৫০০০টাকা জরিমানাও দিতে হয়৷
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘মহার্ঘ’ সেদ্ধ ডিম৷ শিরোনামে মুম্বইয়ের ফোর সিজন হোটেল৷ কার্তিক ধর নামে এক ব্যক্তি ১৭০০ টাকা দিয়ে মাত্র দুটি সেদ্ধ ডিম কিনে আঁতকে ওঠেন৷ টুইটে জানিয়েছেন তাঁকে দুটি সেদ্ধ ডিমের জন্য ১৭০০ টাকা দিতে হয়েছে৷ রাহুল বোসকে ট্যাগ করে জিজ্ঞাসা করেন তিনি, ‘‘ভাই আন্দোলন করি?’’
2 eggs for Rs 1700 at the @FourSeasons Mumbai. @RahulBose1 Bhai Aandolan karein? pic.twitter.com/hKCh0WwGcy
— Kartik Dhar (@KartikDhar) August 10, 2019
[আরও পড়ুন: ডিজাইন চুরি করতে খুন! মুম্বইয়ে বাঙালি আর্ট ডিরেক্টরের দেহ উদ্ধারে রহস্য]
তবে এখনও পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি৷ তবে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা৷ কীভাবে একটি হোটেলে সেদ্ধ ডিমের এত টাকা দাম নেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা৷ কেউ কেউ আবার মশকরার ভঙ্গিতে হোটেল কর্তৃপক্ষকে খোঁচা দিয়েছেন৷ তাঁরা বলছেন, ‘‘নিশ্চয়ই মুরগি অন্তত ধনী পরিবারের, তাই তার দু’টি ডিমের এত বেশি দাম৷’’
🐥🐥🐣Chicken must be from very rich family…🤣🤣
— Bhushan (@bhushan87404847) August 10, 2019
ডিম দু’টি আদৌ সোনার কি না, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশও৷
Is ande ke sath Sona bhi nikla hai kya?
— A N U P R I Y A (@cricketwoman) August 10, 2019
সর্বশেষ খবর
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা নিয়ে কুইজে সাভারকর সংক্রান্ত প্রশ্ন, সরগরম কেরল রাজনীতি, সাসপেন্ড শিক্ষক
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?