Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
IPL 2024

IPL 2024: দুই ‘লিডার’ শ্রেয়স-নীতীশকে সঙ্গে নিয়েই যুদ্ধ জয়ের বার্তা নাইট ‘মেন্টর’ গম্ভীরের

তিন তারকার রসায়ন কতটা জমে উঠবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১৬:২৫

options
link
IPL 2024: দুই ‘লিডার’ শ্রেয়স-নীতীশকে সঙ্গে নিয়েই যুদ্ধ জয়ের বার্তা নাইট ‘মেন্টর’ গম্ভীরের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম (IPL Auction 2024)। নিলাম টেবলে ঝড় তোলার আগে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) আসন্ন আইপিএলের (IPL 2024) অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একইসঙ্গে কেকেআরের (KKR) সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল নীতীশ রানাকে (Nitish Rana)। সেই ঘোষণার পরেই বড় মন্তব্য করে দিলেন দলের ‘মেন্টর’ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুই ‘লিডার’-কে সামনে রেখে যুদ্ধ জয়ের বার্তা দিলেন নাইটদের জোড়া আইপিএল ট্রফি এনে দেওয়া প্রাক্তন অধিনায়ক।

নিজের X হ্যান্ডেলে গম্ভীর লিখেছেন, ‘শ্রেয়স ও নীতীশকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দুই লিডার যুদ্ধের জন্য প্রস্তুত হও।’ এদিন শ্রেয়সের নাম সরকারিভাবে ঘোষণা করেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore)। তিনিই জানিয়ে দেন যে, ২০২৪ সালের আইপিএলে নাইটদের অধিনায়ক হিসেবে শ্রেয়সকে দেখা যাবে। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন গত মরশুমে দলকে নেতৃত্ব দেওয়া নীতীশ। এদিকে কয়েক সপ্তাহ আগেই ‘মেন্টর’ হিসেবে নিজের পুরনো দলে ফিরে এসেছেন গম্ভীর।

Advertisement

[আরও পড়ুন: শ্রেয়স নাকি নীতীশ? আগামী মরশুমের অধিনায়ক কে? জানিয়ে দিল KKR]

 

গত মরশুমে পিঠের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। সেইজন্য বেশ কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। তাঁর জায়গায় নীতীশের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে পিঠের চোট সারানোর পর এনসিএ-তে করে নেওয়ার পর, গত এশিয়া কাপে ২ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কামব্যাক করেছিলেন এই মুম্বইকর। এর পর থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজে দাপট দেখিয়ে চলেছেন শ্রেয়স।

এর মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্বকাপে পারফরম্যান্স। কাপযুদ্ধে ১১টি ম্যাচ খেলেছিলেন শ্রেয়স। ৬৬.২৫ গড় বজায় রেখে করেছিলেন ৫৩০ রান। স্ট্রাইকরেট ১১৩.২৪। সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি। সর্বাধিক নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ১২৮। এহেন শ্রেয়স আসন্ন ক্রোড়পতি লিগে নাইটদের ব্যাটন কেমনভাবে সামলাতে পারবেন, গম্ভীরের সঙ্গে তাঁর রসায়ন কেমন জমে ওঠে সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। একইসঙ্গে দেখার বিষয় হল শ্রেয়সের ডেপুটি হিসেবে নীতীশ কতটা নিজেকে মেলে ধরতে পারবেন?

[আরও পড়ুন: ‘খিদে না থাকলে খেলে লাভ নেই’! বিরাট-রোহিতকে বার্তা ডেভিলিয়ার্সের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.