সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় (South Africa) রয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) অবর্তমানে ব্যাপক অশান্তি লেগে গেল দলের ড্রেসিংরুমে। কারণ একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) তাঁর অন্যতম সতীর্থ অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যাচ্ছেন!
সূর্যর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তৃতীয় ম্যাচে করেছিলেন ৫৬ বলে ১০০ রান। ২০ ওভারের ফরম্যাটে তাঁর চতুর্থ সেঞ্চুরির জন্য ১০৬ রানে জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। তবে এহেন সূর্য কিন্তু এবার ব্যাপক বিতর্কে জড়ালেন। জাতীয় দলের সতীর্থ অর্শদীপয়ের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন সূর্য। কেন সূর্য এমন কাজ করেছিলেন, সেটা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নেটিজেনরাও তারকা ব্যাটারের আচরণ মেনে নিতে পারেননি।
[আরও পড়ুন: হার্দিক নাপসন্দ? মুম্বইয়ের মসনদ থেকে রোহিত সরতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সূর্যর!]
Suryakumar Yadav intense reaction to Arshdeep Singh following the third T20I against South Africa 👀#SAvsIND #SuryakumarYadav #CricketTwitter pic.twitter.com/HvYLsyIcKQ
— OneCricket (@OneCricketApp) December 15, 2023
প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সূর্য এবং অর্শদীপকে টিম বাসে দেখা যাচ্ছে। টিম বাসের মধ্যে যেভাবে অর্শদীপের সঙ্গে সূর্য যেভাবে কথা বলছিলেন সেটা কেউই মেনে নিতে পারেনি। এই ঘটনা প্রকাশ হতেই সূর্যের সমালোচনা করেছেন অনেকে। ভিডিওতে দেখা যাচ্ছে সূর্য তাঁর দলের সতীর্থ অর্শদীপের দিকে আঙুল তুলে কথা বলছেন। ভাইরাল ভিডিও দেখে মনে হচ্ছে সূর্য হয়তো অর্শদীপের উপর কোনও কারণে রেগে গিয়েছিলেন। যেন নিজের রাগ প্রকাশ করছিলেন।
এমনিতে ঠান্ডা মাথার ছেলে বলেই পরিচিত সূর্য। অথচ তাঁকে এবার রাগতে দেখা গেল! দেখা গেল অগ্নিশর্মা মেজাজে। ভাইরাল হওয়া ভিডিও দেখে ক্রিকেটপ্রমীদের একাংশ মনে করছেন এক দিনের সিরিজ শুরুর আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে।
[আরও পড়ুন: দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে ৩৪৭ রানে জয়, ২৫ বছর পুরনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে হারাল ভারত]
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির