Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে নড়েচড়ে বসল পুলিশ, সরশুনা কাণ্ডে গ্রেপ্তার ২

সোমবার সরশুনায় আক্রান্ত প্রতিবাদীর বাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২০, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২০, ১১:২৮

options
link
পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে নড়েচড়ে বসল পুলিশ, সরশুনা কাণ্ডে গ্রেপ্তার ২ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশের কয়েকঘণ্টা ব্যবধানেই পুলিশের জালে সরশুনা কাণ্ডের মূল অভিযুক্ত-সহ ২। সোমবার গভীর রাতে মেটিয়াবুরুজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রসেনজিৎ মণ্ডলকে। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় অপর অভিযুক্ত উজ্জ্বল নস্করকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর রাতে। এদিন রাতে বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন সরশুনার বাসিন্দা এক ব্যক্তি। তখনই এক দুষ্কৃতী তাঁর পিছু নেয়। তিনি কিছুটা এগিয়ে গেলে তাঁর কাছ থেকে টাকা চায় অভিযুক্ত। এরপরই আচমকা হামলা চালায় তাঁর উপর। একটু দূরেই একটি ক্লাবে সরস্বতী পুজো হচ্ছিল। ওই ব্যক্তি দৌড়ে ক্লাবের কাছে যান। দুষ্কৃতীও তাঁর পিছু নিয়ে সেখানে যান। ক্লাবের কাছে গিয়ে অশান্তি শুরু করে তাঁরা। ক্লাবের কর্মকর্তারা ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য রুখে দাঁড়ান। বিশেষ করে ক্লাবের সদস্য সুব্রত মুখোপাধ্যায় প্রতিবাদ করেন। বাধ্য হয়ে তখনকার মতো এলাকা ছাড়ে অভিযুক্ত দুষ্কৃতী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দিলীপের মতোই উন্মাদ মুকুল’, বিজেপি নেতাদের কড়া আক্রমণ জ্যোতিপ্রিয়র]

এরপর সেদিন গভীর রাতেই সুব্রতবাবুর বাাড়ির সামনে হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যাপক বোমাবাজি করা হয় সেখানে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সুব্রতবাবুর পরিবারের সদস্যরা। সকালে বাড়ির সামনে একটি তাজা বোমাও পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে যায়। বিষয়টি জানতে পেরে সোমবার সুব্রতবাবুর বাড়িতে যান শিক্ষামন্ত্রী। সেখান থেকে বেরিয়ে দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। এরপরই শুরু হয় ধরপাকড়। এদিন রাতেই মেটিয়াবুরুজ এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জালে আরও এক অভিযুক্ত। জানা গিয়েছে, ঘটনার পিছনে রয়েছে সিন্ডিকেট চক্র। ঘটনার দিন দক্ষিণ ২৪ পরগনা থেকে বোমা এনে প্রতিবাদীর বাড়িতে হামলা চালিয়েছিল অভিযুক্তরা। কিন্তু এই হামলার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.