ক্ষীরোদ ভট্টাচার্য: এবার করোনার (Corona Virus) বলি খাস কলকাতার এক যুবক। বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিস হালদার। বয়স ২৪ বছর খাস কলকাতার বাসিন্দা ওই যুবক। বিগত কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে দেখা দেয় শ্বাসকষ্টের সমস্যা। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। পরবর্তীতে ওই যুবককে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। রবিবার রাত ১০ টা বেজে ২০ মিনিটে মৃত্যু হয় যুবকের।
[আরও পড়ুন: গরীবরা কেমন আছো?’, হানি সিংয়ের দেওয়া খাঁটি সোনার কেক কেটে কটাক্ষের মুখে উর্বশী]
পরিবার সূত্রে খবর, যুবকের দেহ নিয়ে টানাপোড়েন তৈরি হয়। পরিবার দেহ চাইলে হাসপাতাল দেওয়া যাবে না বলে জানায়। তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। শেষমেশ ১৬ ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়। করোনায় মৃত্যু স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: ফের প্রেম ভাঙল সলমনের! দুবাইয়ে ইউলিয়াকে এভাবে এড়ালেন? ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
চাল-লবঙ্গের ফেসপ্যাকে লুকিয়ে গ্লাস স্কিনের রহস্য, ১০ মিনিটেই জেল্লা! মেকআপের দরকারই নেই
-
নৈহাটির বড়মার মন্দিরে ফের শুরু ভোগ বিতরণ! কবে, কবে মিলবে প্রসাদ? জানাল কমিটি
-
মৃত্যুর ঠিক আগে স্বপ্নে আসেন মৃত প্রিয়জন! হঠাৎ কেন ভেসে ওঠে চেনা মুখ? কী বলছে বিজ্ঞান?
-
প্রাচীন মৈত্রী! মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর দিল্লির প্রশংসায় ইরান, কোন ‘বার্তা’ আমেরিকাকে?
-
পাঞ্জাব লিগে গিলের চার-ছক্কার তাণ্ডব থামাতে বল হাতে অভিষেক, দুই বন্ধুর দ্বৈরথে জিতল কে?