Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দু্র্ঘটনা

আনন্দ বদলে গেল বিষাদে, ভাইফোঁটার বাজার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত ৪

মঙ্গলবার সকালে বানতলায় ঘটেছে দুর্ঘটনাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৯, ১৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৯, ১৬:০৪

options
link
আনন্দ বদলে গেল বিষাদে, ভাইফোঁটার বাজার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত ৪ zoom
Advertisement

দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: ভাইফোঁটার সকালে বানতলার কাছে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। পিক আপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত আরও ৯ জন। ঘটনার পর থেকেই বেপাত্তা পিক আপ ভ্যানের চালক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, মেটিয়াবুরুজ থেকে কলকাতার দিকে যাচ্ছিল কাপড় বোঝাই পিক আপ ভ্যানটি। সেই সময় ভাইফোঁটার বাজার সেরে বাড়ি ফিরছিলেন মাধব ও চন্দন নামে দুই যুবক। বানতলা এলাকায় পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। দুর্ঘটনায় গুরুতর আহত হন পিক আপ ভ্যানে থাকা বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ২ জনের। আহত আরও ৯ জন চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতা আসার পথে বানতলা এলাকায় পিক আপ ভ্যানটির একটি চাকা ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয় ভ্যানটি। এরপরই পিক আপ ভ্যানটি ধাক্কা দেয় ওই বাইকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক পিকআপ ভ্যানের চালক। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 

[আরও পড়ুন: উপনির্বাচনে তৃণমূলকে সমর্থনের প্রস্তাব কংগ্রেসের! সোনিয়াকে চিঠি আবদুল মান্নানের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.