সুব্রত বিশ্বাস: দাঁড়িয়ে চা-বিস্কুট বা নিদেনপক্ষে কেক, কোল্ড ড্রিংঙ্কস খাওয়ার সুযোগ হাওড়া স্টেশনে এসে আর পাবেন না যাত্রীরা। হাওড়া নিউ ও ওল্ড-দুটি স্টেশন থেকেই এবার সব ভেন্ডিং স্টলগুলি তুলে দিচ্ছে রেল। ৯২টা স্টল ও ট্রলির মধ্যে ৬২টি ইতিমধ্যেই ভেঙে দিয়েছে রেল। সম্প্রতি আদালতের স্থগিতাদেশ নেওয়া বাদবাকি স্টলগুলি না ভাঙলেও ২৯ মার্চের মধ্যে আইনি মেয়াদ শেষ হওয়ার পর তাও ভেঙে ফেলবে রেল।
[শীত সরতেই নতুন বিপদ, ধোঁয়া-ধুলোয় শ্বাসকষ্টে অতিষ্ঠ শহর]
রেলের সব স্টেশন থেকে স্টল তুলে দেওয়া হলেও পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ ও আসানসোল স্টেশনে স্টলগুলি ছিল। ২০০৫ সালে রেল বিজ্ঞপ্তি রেল বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, স্টলের বিনিময়ে চাকরি নিতে পারেন ভেন্ডাররা। ভেন্ডারদের বয়স ৫০-এর উপরে হওয়ায় কেউ আর সে নিয়ে আগ্রহ দেখাননি। ফলে এখন প্রত্যেকেরই বয়স ৬০-এর ঊর্ধ্বে চলে যাওয়ায় রেল স্টলগুলি ভেঙে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। হাওড়ার পর শিয়ালদহ ও আসানসোলেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। পরবর্তী সময় আর স্টল না রাখার সিদ্ধান্ত রেলের। ভেন্ডার সংগঠনের সহ-সম্পাদক চন্দ্রশেখর জানার অভিযোগ, স্টল ভাঙায় ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। যার মধ্যে খাবারই নষ্ট হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকার। রেলের কাছ এই টাকা দাবি করেছেন তাঁরা। চন্দ্রশেখরের কথায়, এই বিপুল পরিমাণ ক্ষতি রেলকেই পূরণ করতে হবে। এজন্য তাঁরা আলাদা একটি মামলা দায়ের করবেন।
হাওড়ার সিনিয়ার ডিসিএম জিসি প্রধান জানিয়েছেন, আদালতের নির্দেশের কপি হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে। রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ যাদব ঘোষণা করেছিলেন, মৃত ভেন্ডার বা ইচ্ছুক ভেন্ডাররা রেলে চাকরি নিতে পারেন। এরপর বেশ কিছু ভেন্ডার চাকরি নিলেও তাঁদের স্টলগুলি রেলকে হস্তান্তর না করে দীর্ঘ দশ বছর ধরে চালু রেখেছিলেন বলে কমার্শিয়াল বিভাগ জানিয়েছে। ভেন্ডারদের দাবি, একটি স্টল দু’জন বা তিনজন চালাতেন। একজন চাকরি পেলেও অন্যদের কোনও গতি নেই। রেল তা অস্বীকার করায় মামলা দায়ের করেন ভেন্ডাররা। এদিকে হাওড়া পুরনো ও নতুন স্টেশন ৯২টি স্টলের ৬২টি ভেঙে দেওয়া অসুবিধার মধ্যে পড়েছেন ক্রেতা ও যাত্রীরা। ব্যস্ততার মধ্যে তাঁরা খাবার পাচ্ছেন না। অন্যদিকে, বাকি স্টলগুলিতে ভিড় বাড়ছে। আগামী সোমবার আরও নয়টি স্টল উচ্ছেদের নোটিস দিয়েছিল রেল। তার আগেই আদালতের এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ভেন্ডার সংগঠনের সহ সম্পাদক চন্দ্রশেখর জানা বলেন, তৃণমূল ও বিজেপি উভয় শ্রমিক ইউনিয়ন পাশে থাকায় আমরা দীর্ঘ আন্দোলনে যাচ্ছি।
[ব্যবসায়ীকে সোনার বিস্কুট বিক্রির অভিযোগ, ‘ক্লোজ’ করা হল খোদ এসআইকে]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের