অর্ণব আইচ: ফের শহরে ক্যাব চালকের দৌরাত্ম্য। অভিযোগ, গাড়ি থেকে নামার সময় এক দম্পতিকে মারধর করেন ক্যাব চালক। ছিনিয়ে নেওয়া হয় ব্যাগ, মোবাইল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশকে বিষয়টি জানিয়েছেন দম্পতি।
[আরও পড়ুন: শীতের আগমনেও বিদায় নিচ্ছে না বর্ষা, আগামী ৪৮ ঘণ্টায় ফের ভিজতে পারে রাজ্যের এই জেলাগুলি]
কলকাতার বুকে ক্যাব চালকের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ এই প্রথম নয়। ফের সোমবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। জানা গিয়েছে, কলকাতার এক দম্পতি এদিন দুপুরে রোশন কুমার নামে এক চালকের ক্যাবে গন্তব্যে গিয়েছিলেন। অভিযোগ, গাড়ি থেকে নামার সময় মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন রোশন। কেড়ে নেন ফোন, ব্যাগ। বাধা দিতে গেলে আক্রমণ করা হয় মহিলার স্বামীকেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের বন্ধু অ্যাপে এই বিষয়টি জানিয়েছেন আক্রান্ত ব্যাক্তি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত শহরবাসী। কারণ, কোভিড (COVID-19) পরিস্থিতিতে একটা বড় অংশের মানুষের যাতায়াতের ভরসা বলতে অ্যাপ ক্যাব। কার্যত প্রতিদিনই ক্যাবে যাতায়াত করতে হয় তাঁদের। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এহেন অভিযোগ উঠেছে। পুলিশ পদক্ষেপও করেছে। তা সত্ত্বেও ফের একই ঘটনা।
[আরও পড়ুন: Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় খানিকটা কমল রাজ্যের সংক্রমণ, মৃত্যু ১১ জনের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন