Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

কবি সুভাষের পর আরেক মেট্রো স্টেশনের পিলারে ফাটল! ‘চিন্তার কারণ নেই’, বলছে কর্তৃপক্ষ

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোর আধিকারিকরা।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:০৯

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:০৯

options
link
কবি সুভাষের পর আরেক মেট্রো স্টেশনের পিলারে ফাটল! ‘চিন্তার কারণ নেই’, বলছে কর্তৃপক্ষ zoom
কলকাতা মেট্রো। ফাইল ছবি
Advertisement

ফের কলকাতা মেট্রোর (Kolkata Metro) পিলারে ফাটল। কবি সুভাষের পর এবার গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে বড় ফাটল দেখা দিল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোর আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পরীক্ষার পর ইঞ্জিনিয়াররা জানান, সল্টলেকে সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারের বাইরের দিকে একটি ফাটল দেখা গিয়েছে। এটি মূল কাঠামোকে ক্ষতি করেনি। স্টেশনটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মেট্রো পরিষেবাও স্বাভাবিক আছে।

বুধবার সকালে হঠাৎ মিডিয়ার মাধ্যমে মেট্রো কর্তৃপক্ষ ফাটলের খবর পান। তড়িঘড়ি ঘটনাস্থলে পাঠানো হয় মেট্রোর চিফ, সিনিয়র আধিকারিক এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের। দীর্ঘক্ষণ তাঁরা মেট্রোর পিলারটি খতিয়ে দেখেন। মিস্ত্রিদের দিয়ে প্রথমে পিলারের প্লাস্টার চটিয়ে ফেলা হয়। বাইরে থেকে দেখা যায়, ফাটল বেশ চওড়া। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানায়, এটি ক্ল্যাডিং, অর্থাৎ বাইরের দিকের একটি ফাটল। এটি পিলারের মূল কাঠামোকে কোনও ক্ষতি করেনি। মেট্রো স্টেশনটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে দ্রুত ফাটলটির মেরামত করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে ফাটল, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলাচলে কোনও ঝুঁকি রয়েছে কী না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো রেলওয়ের সিপিআরও এস এস কান্নান বলেন, মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মেট্রো আধিকারিক, ইঞ্জিনিয়াররা পৌঁছে পরীক্ষা করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি শুধুমাত্র ক্ল্যাডিং। অর্থাৎ ফাটলটি বাইরের দিকের। তাই চিন্তার কোনও কারণ নেই। গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে পিলারে ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ করেছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে ওই স্টেশনে মেরামতির কাজ চলছে। এবার কলকাতার আরও একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটলের ঘটনা ঘটল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.