অর্ণব আইচ: নিজের ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) গড়ফা এলাকায়। কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এদিন গড়ফা থানা এলাকার এক আবাসনের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে বিছানা। তাতে শুয়ে ফ্ল্যাটের মালিক বছর ৭৪-এর তপতী সরকার। সারা ঘর ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। পুড়ে গিয়েছেন বৃদ্ধা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল। এরপর তপতীদেবীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতার মেয়েকে।
[আরও পড়ুন: কয়লা কাণ্ডে ধাক্কা রাজ্যের, অনুমতি ছাড়াই তল্লাশি চালাতে পারবে CBI, নির্দেশ ডিভিশন বেঞ্চের]
জানা গিয়েছে, একমাত্র মেয়ের বিয়ের পর থেকে ওই ফ্ল্যাটে একাই থাকতেন তপতীদেবী। এই ঘটনার পর প্রশ্ন উঠছে কীভাবে আগুন লাগল। ফ্ল্যাটের আবাসিকদের দাবি তাঁরা কোনও শব্দ পাননি। অগ্নিকাণ্ডের সময় বিছানায় ছিলেন তপতীদেবী। পুড়ে তাঁর মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু তিনি আর্তনাদ করেননি। এই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের। ওই বৃদ্ধা কোনওরকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: ভোট ঘোষণার আগে চূড়ান্ত প্রস্তুতি, জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা