অর্ণব আইচ: রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তাতে ফুঁসছে বাংলা। এবার যৌন হেনস্তার শিকার সাড়ে চার বছরের এক শিশু। মামাই তাকে ধর্ষণ (Rape) করেছে বলে অভিযোগ। এই ঘটনায় টালিগঞ্জ মহিলা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।
ওই শিশুর পরিবারের দাবি, মঙ্গলবার সাড়ে চার বছরের শিশুটি একা ছিল। সেই সুযোগ মামা তাকে ধর্ষণ করে। কান্নাকাটি করে শিশুটি। তাতেই ঘটনাটি জানাজানি হয়। হাবুল নস্কর নামে ওই ব্যক্তির বিরুদ্ধে টালিগঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাবুল নস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: BGBS Live: ‘বাংলায় ১০ হাজার কোটির বেশি বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থান হবে’, বললেন আদানি]
উল্লেখ্য, এর আগে মঙ্গলবারই পূর্বস্থলীতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তিন শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগ, গত রবিবার ওই এলাকায় খেলছিল দ্বিতীয় শ্রেণির দুই শিশুকন্যা এবং পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত তাদের এসে বলে, একটি মন্দিরে নিয়ে গিয়ে কার্টুন দেখাবে। এমন লোভ দেখাতেই তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তিন শিশু। যদিও এই ঘটনার পরের দিন অর্থাৎ সোমবার ওই শিশুকন্যাদের ফের ডাকে সে। কিন্তু আতঙ্কে তারা আর সে পথে না হেঁটে পরিবারকে সমস্ত ঘটনার কথা খুলে বলে। এরপরই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
তার আগে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার শকুন্তলার ঝাড়বাড়ি এলাকায় বছর পাঁচেকের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, শনিবার আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যায় শিশুটি। প্রথমে মা ভেবেছিলেন মেয়ে বাড়ির পাশে কোথাও খেলছে। বেশ খানিকক্ষণ পেরিয়ে যাওয়ায় সন্দেহ হয় তাঁর। মেয়ের খোঁজ শুরু করেন তিনি। নির্যাতিতার মা জানিয়েছেন, মেয়েকে খুঁজতে বেরিয়ে বাড়ির পাশের ভুট্টা খেত থেকে চিৎকার শুনতে পান তিনি। ছুটে গিয়ে প্রায় নগ্ন অবস্থায় মেয়েকে উদ্ধার করেন তিনি। এদিকে মহিলাকে দেখতে পেয়েই নাবালিকা ও নিজের খুলে রাখা সমস্ত জামা কাপড় নিয়ে দৌড় দেয় অভিযুক্ত। নিগৃহীতার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত।
[আরও পড়ুন: ‘সত্যিকারের দেশভক্ত’, জয়শংকরকে প্রশংসায় ভরিয়ে দিলেন রুশ বিদেশমন্ত্রী]
সর্বশেষ খবর
-
‘এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব’, শাহবাজের বুক কাঁপিয়ে হুঁশিয়ারি পিওকে-বাসীর
-
চুরিতে সাহায্য! রাম মন্দির কাণ্ডে এবার নজরে ব্যাঙ্কও, কতটা গভীরে শিকড়?
-
‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন,’ ব্রাজিল শেষ ষোলোয় উঠতেই পোস্ট নেইমারের, কাঁকে বিঁধলেন?
-
চুয়াত্তরের বিশ্বকাপ মানেই জোহান ক্রুয়েফ! আজও অমলিন টোটাল ফুটবলের গপ্প
-
আন্সেলোত্তি বোঝালেন, কেন তিনি সেরা, এই ব্রাজিল স্বপ্ন দেখাচ্ছে ব্যারেটোকেও